রহস্যজনক ভাবে টমটমে ফাঁসিতে আত্মঘাতী এক যুবক! ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কিন্তু কি কারনে ওই যুবক রহস্যজনকভাবে ফাঁসিতে আত্মঘাতী হয়েছে তা তদন্ত সাপেক্ষ! ঘটনাটি ঘটে সোমবার গভীর রাতে তেলিয়ামুড়া থানাধিন বাইশগরিয়া এলাকায়। আত্মঘাতী যুবকের নাম চিরঞ্জিত সরকার (২৮)। মঙ্গলবার দুপুরে নাগাদ ময়নাতদন্ত শেষে আত্মঘাতী যুবকের মৃতদেহটি তুলে দেওয়া হয় তার পরিবারের পরিজনদের হাতে। সংবাদে প্রকাশ, চিরঞ্জিত সরকার নামের ওই যুবক গতকাল রাতে আচমকাই তার নিজ বাড়িতে রাখা টমটমে ফাঁসিতে আত্মহত্যা করে। পরবর্তীতে পরিবারের লোকজন এই ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে চিৎকার চেঁচামেচি শুরু করলে ছুটে আসে এলাকার লোকজন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানার পুলিশকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া থানার পুলিশ এবং মৃতদেহটি উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। পরবর্তীতে মঙ্গলবার দিন দুপুর নাগাদ তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে পুলিশ মৃতদেহটি মৃতের পরিবার-পরিজনদের হাতে তুলে দেয়। কিন্তু ওই যুবক আচমকাই রহস্যজনকভাবে টমটমে ফাঁসি লাগিয়ে আত্মহত্যা করায় এলাকায় রীতিমতো বিভিন্ন চাপা গুঞ্জন চলছে। কি কারনে হাসিতে আত্মহত্যা করেছে ওই যুবক? তা বেরিয়ে আসবে একমাত্র পুলিশি তদন্তের মধ্য দিয়েই। এখন এটাই দেখার বিষয় ওই যুবকের আচমকাই আত্মহত্যা করার পেছনের রহস্য উদঘাটনে পুলিশ কতটা সফল হয়।।



