Friday, March 20, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদবিজেপি দলের কোন কর্মী সমর্থক এইসব ঘটনার সাথে জড়িত নয় - কল্যাণী...

বিজেপি দলের কোন কর্মী সমর্থক এইসব ঘটনার সাথে জড়িত নয় – কল্যাণী রায়

তেলিয়ামুড়ার শান্ত পরিবেশকে অশান্ত করে সরকার ও দলের বদনাম করতে ষড়যন্ত্র করছে বিরুধীরা। এই ষড়যন্ত্রকে প্রতিহত করতে প্রশাসনিক কঠোরতার জানান দিল এলাকার বিধায়িকা কল্যাণী সাহা রায়। সোমবার এক সাংবাদিক সম্মেলনে এই জানান দেন তিনি।
খবরে প্রকাশ,, গত দুইদিন যাবত তেলিয়ামুড়া বাজারের বেশ কিছু দোকানে রাতের আঁধারে রহস্যজনক ভাবে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। শনিবার রাতের পর রবিবার গভীর রাতে তেলিয়ামুড়া জাতীয় সড়কের পাশে অবস্থিত সিনেমা হল সংলগ্ন স্থানে আচমকা আগুন লেগে বেশ কয়েকটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়। ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া এবং কল্যাণপুর থেকে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ছুটে এসে পরিস্থিতি সামাল দেয়। সোমবার তেলিয়ামুড়া বিজেপি মন্ডল কার্যালয়ে এলাকার বিধায়িকা কল্যাণী সাহা রায় এক সাংবাদিক সম্মেলন করেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন নির্বাচন কমিটির চেয়ারপার্সন নীতিন কুমার সাহা ,মন্ডল সভাপতি রঞ্জিত সূত্রধর, জেলা সম্পাদক জয়ন্ত কুমার সাহা সহ প্রমুখ’রা।
সাংবাদিক সম্মেলনে তিনি জানান যে,, ভারতীয় জনতা পার্টির এই বিপুল জয়’কে কালিমালিপ্ত করতে তথা রাজ্যের শান্তির পরিবেশ কে অশান্তির সৃষ্টি করতে বিরোধীরা একজোট হয়ে এভাবে ষড়যন্ত্র জারি রেখেছে। যাতে করে তেলিয়ামুড়া’তে দলকে, বিধায়ক’কে বদনাম করা যায়। তিনি জানান বিজেপি দলের কোন কর্মী সমর্থক এইসব ঘটনার সাথে জড়িত নয়, এক্ষেত্রে পুলিশ প্রশাসনকে কঠোরভাবে আইন প্রয়োগ করে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি আহবান রাখেন। এর পূর্বে তিনি বিধানসভা এলাকার পদাধীকারীদের নিয়ে নেতাজি নগর স্থিত কমিউনিটি হলে এক রুদ্ধদ্বার বৈঠক করে, সেই বৈঠকে তিনি সমস্ত দলীয় নেতৃত্ব কর্মীদের প্রতি সজাগ দৃষ্টি রাখা ও এলাকায় শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য আহ্বান রাখেন। সম্মেলনের পরবর্তীতে রবিবার রাতে আগুনে পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ স্থান পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলে তাদের সম্পূর্ণভাবে সহযোগিতা ও আর্থিক সহায়তা করার আশ্বাস দেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

14 − 6 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য