২০২৩ এর রাজ্য বিধানসভা নির্বাচনের ফলাফলে খোয়াই মহকুমায় তিনটি আসনের মধ্যে বিজেপি ও আইপিএফটি জোট একটি আসনেও জয়লাভ করতে পারেনি। তবে ২৪ রামচন্দ্রঘাট এবং ২৬ আশারামবাড়িতে জয়ী হয় তিপরা মথার দল। ২৫ খোয়াই বিধানসভা কেন্দ্রে জয়লাভ করে সিপিএম দল। এই তিন আসনের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ভোট পায় ২৬ আশারামবাড়ী কেন্দ্রের মথার প্রার্থী অনিমেষ দেববর্মা। উনার প্রাপ্ত ভোট ২৩ হাজার ৮৩৮টি। অন্যদিকে তেলিয়ামুড়া মহকুমায় তিনটি আসনই দখলে রাখে বিজেপি দল। ২৭ কল্যাণপুরে জয়ী হয় পিনাকি দাস চৌধুরী, ২৮ তেলিয়ামুড়াতে জয়ী হয় কল্যাণী রায় এবং ২৯ কৃষ্ণপুরে জয়ী হলো বিকাশ দেববর্মা। তবে এই নির্বাচন এবং ভোট গণনা নিয়ে উত্তেজনার সীমা ছিল না শেষে বৃহস্পতিবার সকাল আটটা থেকে খোয়াই এবং তেলিয়ামুড়াতে ভোট গণনার কাজ শুরু হয় যথারীতি। ভোট গণনা চলে বেলা আড়াইটা পর্যন্ত । সংবাদ লেখা পর্যন্ত ভোট গণনা এবং তার পরবর্তী সময়ে কোনো স্থানেই কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর নেই বলে জানান খোয়াই জেলার পুলিশ সুপার রতি রঞ্জন দেবনাথ। পাশাপাশি বুধবার বিকেল থেকেই ১৪৪ ধারা জারি করা হয়েছিল হয় খোয়াই মহাকুমা জুরে যা বলবত থাকবে শুক্রবার সকাল পর্যন্ত। তাতে করে বৃহস্পতিবার ভোট গণনার শেষে বিকেল থেকে রাত আটটা পর্যন্ত খোয়াই শহর লোকজনবিহীন হয়ে পড়েছে পাশাপাশি দোকানপাট বন্ধ। এবং প্রশাসনের পক্ষ থেকে মহাকুমার বিভিন্ন এলাকা ও অলিগলিতে টি এস আর এবং কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করে রাখা হয়েছে। তবে বিজেপি দল পুনরায় ক্ষমতায় আসার ফলে উৎসাহিত বিজেপি দলের কর্মীরা নিজ নিজ এলাকাতে বাজি পড়াতে দেখা গেছে তবে পরিস্থিতি এখন পর্যন্ত শান্ত। মনে হচ্ছে শান্তি বৈঠকের কিছু সুফল পাওয়া গেছে বলে মনে করছেন অনেকেই।