ঘটনার বিবরণ দিয়ে পুলিশ জানায়,, বাইশ ঘড়িয়া এলাকার জমির উদ্দিন নামের এক যুবক নিজের TR01 P 4646 নম্বরের বাইকে চেপে বেশ কিছু পরিমাণ নেশা সামগ্রী নিয়ে তেলিয়ামুড়া দিক থেকে আগরতলার দিকে যাবার পথে করইলং স্থিত খোয়াই চৌমুহনী এলাকায় স্থানীয় জনগণ ও পুলিশের যৌথ প্রচেষ্টায় পুলিশের জালে ধরা পড়ে জমির উদ্দিন নামের ওই যুবক। সেই সঙ্গে তার বাইক সহ বেশ কিছু পরিমাণ নেশা সামগ্রী বাজেয়াপ্ত করতে সক্ষম হয় পুলিশ, এমনটাই জানিয়েছেন তেলিয়ামুড়া থানার এস.আই সুকান্ত দেব।
জমির উদ্দিনের বিরুদ্ধে এলাকায় কান পাতলেই নেশা বাণিজ্যের কাজে যুক্ত থাকার অভিযোগ শোনা যায়। তাছাড়া মাদক, নারী সহ একাধিক অভিযোগের পাহাড় তার বিরুদ্ধে। অথচ লোকসমাজে স্ব-ঘোষিত সমাজসেবক বলে নিজেকে জাহির করে। তাছাড়া অভিযোগ রয়েছে,, জমির উদ্দিনের সঙ্গে প্রচুর সংখ্যক ডেলিভারি বয় যুক্ত রয়েছে, যারা কিনা তেলিয়ামুড়ার আনাচে কানাচে বিভিন্ন স্থানে দায়িত্ব সহকারে নেশা সামগ্রী পৌঁছে দেয়। আর তার মূল মাস্টারমাইন্ড এই জমির। এখন দেখার বিষয় তেলিয়ামুড়া থানার পুলিশ তার জবানবন্দিতে বাকি নেশা কারবারিদের পাকড়াও করতে কি ধরনের উদ্যোগ গ্রহণ করে।



