Friday, March 20, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদগণদেবতাদের ধন্যবাদ জানিয়ে সাংবাদিক সম্মেলন সুনামুরা মহকুমা সিপিআইএম সম্পাদক রতন সাহার

গণদেবতাদের ধন্যবাদ জানিয়ে সাংবাদিক সম্মেলন সুনামুরা মহকুমা সিপিআইএম সম্পাদক রতন সাহার

২০২৩ বিধানসভা নির্বাচনে সোনামুড়া মহকুমা ৪টি কেন্দ্রে সকল প্রকার প্রতিকূলতাকে উপেক্ষা করে গণতন্ত্রের পক্ষে ভোট দিয়েছেন গণদেবতারা। দলের মহকুমা অফিসে মনোনীত প্রার্থীদের সঙ্গে নিয়ে এক সাংবাদিক সম্মেলনে গণদেবতাদের ধন্যবাদ জানিয়ে এমনটাই বললেন সিপিএম সোনামুড়া মহাকুমা সম্পাদক রতন সাহা।এদিন তিনি বলেন মহকুমার চারটে বিধানসভার মধ্যে বক্সনগর বিধানসভা কেন্দ্রে জোট প্রার্থী কমপক্ষে আট হাজার ভোটে লিড করবে,এবং ধনপুর বিধানসভা কেন্দ্রে জোট প্রার্থী কমপক্ষে ১৯০০ ভোটে লিড করবে বাকি দুটি বিধানসভা কেন্দ্র যথাক্রমে নলছড় এবং সোনামুড়া এই দুটিতে জোট প্রার্থীরা প্রায় সাড়ে তিন হাজার ভোটে লিড করবেন। তাই তিনি নির্বাচন কমিশন থেকে শুরু করে পুলিশ প্রশাসন এবং গণদেবতাদের ধন্যবাদ জানান।তিনি বলেন এই জয় গণতন্ত্রের পক্ষে গণতন্ত্রকামী মানুষের জয়। পাশাপাশি তিনি দিন ভোটের দিন মহাকুমার চারটি বিধানসভা এলাকায় কিছু কিছু বুথে শাসক দল বোথ দখল করার চেষ্টা করেছে বলেও অভিযোগ করেন, তিনি বলেছেন সাধারণ মানুষ সকল প্রকার প্রতিকূলতাকে উপেক্ষা করে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের পক্ষে ভোট দিয়েছেন। তাই তারা দৃঢ় প্রত্যয় সোনামুড়ায় বাম কংগ্রেসের জোট ভালো ফল করতে চলেছে। এবং আগামী দিনে ফল ঘোষণার পর যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়েও তিনি দলের সকল প্রকার নেতৃত্ব এবং সমর্থকদের আহ্বান করেন পাশাপাশি ফলপ্রকাশে যদি কোন অপ্রত্যাশিত ঘটনা ঘটে তাতেও যেন মহাকুমার শান্তি সম্প্রীতি অটুট থাকে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে তিনি মহকুমা বাসীর প্রতি আহ্বান রাখেন।এদিন সাংবাদিক সম্মেলনে অন্যান্য ধর্ম মধ্যে উপস্থিত ছিলেন ২০ বক্সনগর বিধানসভা কেন্দ্রের সিপিএম মনোনীত প্রার্থী শামসুল হক,২২০০ নম্বর বিধানসভা কেন্দ্রের সিপিএম মনোনীত প্রার্থী শ্যামল চক্রবর্তী এবং ২৩ ধনপুর বিধানসভা কেন্দ্রের সিপিএম মনোনীত প্রার্থী কৌশিক চন্দ।


RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

six − four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য