Friday, March 20, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদশান্তিপূর্ণ ভোট গণনা কার্য অনুষ্ঠিত করার লক্ষ্যে তেলিয়ামুড়া আর.ডি ব্লকের কনফারেন্স হলে...

শান্তিপূর্ণ ভোট গণনা কার্য অনুষ্ঠিত করার লক্ষ্যে তেলিয়ামুড়া আর.ডি ব্লকের কনফারেন্স হলে সোমবার অনুষ্ঠিত হলো সর্বদলীয় বৈঠক

আগামী ২রা মার্চ গোটা রাজ্যের সঙ্গে তেলিয়ামুড়া মহকুমার তিনটি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা পর্ব অনুষ্ঠিত হবে। আর এই ভোট গণনা’কে সামনে রেখে শান্তিপূর্ণভাবে এবং নির্বিঘ্নে যাতে ভোট গণনা কার্য অনুষ্ঠিত হতে পারে এই উদ্দেশ্য’কে সামনে রেখে সোমবার বিকেলে তেলিয়ামুড়া আর.ডি ব্লকের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় এক সর্বদলীয় বৈঠক। তেলিয়ামুড়া মহকুমার তিনটি বিধানসভা কেন্দ্র যথাক্রমে ২৭ কল্যাণপুর প্রমোদনগর, ২৮ তেলিয়ামুড়া ও ২৯ কৃষ্ণপুর বিধানসভার সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে এক সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এদিনের এই বৈঠকের পৌরহিত্য করেন ২৭ কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের আর. ও কেশব কর। তাছাড়া এই বৈঠকে উপস্থিত ছিলেন ২৮ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের আর.ও অভিজিৎ চক্রবর্তী, ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের আর.ও রাকেশ চক্রবর্তী সহ তেলিয়ামুড়া ব্লকের বি.ডি.ও দেব প্রিয়া দাস সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ten − 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য