শনিবার সন্ধ্যে পাঁচটা নাগাদ খোয়াই জেলাশাসক কনফারেন্স হলে জেলাশাসক দিলীপ কুমার চাকমা এক সাংবাদিক সম্মেলন আয়োজন করেন। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলাশাসক দিলীপ কুমার চাকমা, জেলা পুলিশ আধিকারী রতি রঞ্জন দেবনাথ, ২৪ রামচন্দ্র ঘাট বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার এনএস চাকমা এবং বিধানসভা নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় সামরিক বাহিনীর আধিকারিগণ সহ অন্যান্যরা।
এইদিন সাংবাদিক সম্মেলনে আলোচনা করতে গিয়ে জেলাশাসক দিলীপ কুমার চাকমা খোয়াই জেলার অন্তর্গত গণদেবতা এবং বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকর্তা নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনী, পুলিশ কর্মকর্তা এবং সাংবাদিক বন্ধুদেরকে অভিনন্দন জ্ঞাপন করেন, তিনি বলবার চেষ্টা করেন উনার কর্মজীবনে মধ্যে এবারের মত নির্বাচন প্রত্যক্ষ তিনি করতে পারিনি, এত সুন্দর নির্বাচন গণদেবতাদের উপহার দেওয়া সম্ভব হয়েছে সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে তার জন্য তিনি সকলকে অভিনন্দন জ্ঞাপন করেন। এই সাংবাদিক সম্মেলনে জেলা পুলিশ আধিকারিক রতিরঞ্জন দেবনাথ অনুরূপভাবে জেলাশাসকের অনুকরণে কথা বলবার চেষ্টা করেন। তাছাড়া জেলাশাসক আরো বলেন খোয়াই জেলাতে নির্বাচন শেষ হওয়ার পর বিভিন্ন এলাকাতে কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে এই ঘটনাগুলিকে প্রতিহত করার জন্য শক্ত হাতে মোকাবেলা করবার চেষ্টা করা হয়েছে। এরকম একটি ঘটনা শুক্রবার বিকেলে খোয়াই বিধানসভার অন্তর্গত চেরমা শহ বিভিন্ন এলাকাতে ঘটে গেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে , ছোট্ট একটি পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে রাজনীতির আঙিনায় চলে আসে, এতে সর্বমোট ১৬ জন আহত হয়, তারমধ্যে নয় জনের আঘাতের পরিমাণ বেশি হওয়ায় তাদেরকে জিবি হাসপাতালে প্রেরণ করা হয়েছে। যদিও জেলাশাসক বলবার চেষ্টা করেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে শক্ত হাতে মোকাবেলা করা হয় এবং এই বিষয়ে খোয়াই থানাতে একটি মামলা নথিভুক্ত করা হয়, এই ঘটনার সঙ্গে যুক্ত দুইজনকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এবং জেলাশাসক বলেন নির্বাচন প্রক্রিয়াকে সুন্দরভাবে সম্পন্ন করার স্বার্থে গত ১৪ তারিখ বেলা চারটা থেকে 17 তারিখ সকাল ছয়টা পর্যন্ত সারা রাজ্যের সঙ্গে খোয়াই জেলা তো ১৪৪ ধারা বলবধ করা হয়েছিল। কেন্দ্রীয় বাহিনী এখনো মজুদ রয়েছে তাই এইরকম ঘটনা ঘটতে থাকলে পুনরায় ১৪৪ ধারা বলবৎ করা হবে এবং আগামী চার ই মার্চ পর্যন্ত নির্বাচন আচরণবিধি বলবৎ থাকবে। সুতরাং তিনি সংবাদ মাধ্যমের মাধ্যমে খোয়াই জেলার সমস্ত নাগরিকবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকর্তাদের অনুরোধ করেন যাতে নির্বাচন আচরণবিধি উলঙ্ঘন না করেন। অন্যথায় পুনরায় ১৪৪ ধারা বলবধ করা হবে। তাছাড়া তিনি সকলের কাছে অনুরোধ করেন গুজবে কান না দেওয়ার জন্য এবং গুজব ছড়ানো থেকে বিরত থাকতও অনুরোধ রাখেন জেলা শাসক। উক্ত সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জেলাশাসকের বার্তাটি সাধারণ জনগনের জীবনযাপন স্বাভাবিকভাবে পরিচালনা করার ক্ষেত্রে কতটুকু কাজে লাগে এটাই দেখার বিষয়।



