Friday, March 20, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদবিজেপি দলের মনোনীত প্রার্থী কল্যাণী সাহা রায় সাংবাদিক সম্মেলন প্রতিক্রিয়া

বিজেপি দলের মনোনীত প্রার্থী কল্যাণী সাহা রায় সাংবাদিক সম্মেলন প্রতিক্রিয়া

গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতে ২৮ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী অশোক কুমার বৈদ্যের গাড়ি আক্রান্ত হয় নেতাজি নগর এলাকায়। এই ঘটনা নিয়ে বামগ্ৰেস জোটের প্রার্থী সহ জোটের এক প্রতিনিধি দল বুধবার দুপুরে তেলিয়ামুড়া মহকুমা শাসকের কার্যালয়ে গিয়ে তেলিয়ামুড়ার নির্বাচনি RO অর্থাৎ রিটার্নিং অফিসারের সাথে এক গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারে মিলিত হয়ে নির্বাচনী আইন কানুন এবং নিরাপত্তা ব্যবস্থা যাতে আরো কঠোর করা হয় এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এই দাবি রাখেন। অন্যদিকে আজ অর্থাৎ বুধবার দিন এই ঘটনার প্রতিক্রিয়া হিসেবে বিজেপি তেলিয়ামুড়া মন্ডল কার্যালয়ে বিজেপি দলের মনোনীত প্রার্থী কল্যাণী সাহা রায় সাংবাদিক সম্মেলন করে প্রতিক্রিয়া ব্যক্ত করেন, তিনি জানান,,,, জোটের প্রার্থী অশোক কুমার বৈদ্যের অভিযোগ গুলি সম্পূর্ণ মিথ্যা। বিজেপি দলের মনোনীত প্রার্থী কল্যাণী সাহা রায় বলেন অশোক কুমার বৈদ্যের গাড়ি ভাঙচুর করে উনার নিজের দলেরই অর্থাৎ রাজনগর এলাকার কংগ্রেস দলের এক যুব কর্মী। কল্যাণী সাহা রায় এটাও জানালেন,,,, নির্বাচনী আইনকে লঙ্ঘন করে কংগ্রেস প্রার্থী অশোক কুমার বৈদ্য নেতাজিনগর এলাকায় দাদনবিলি করতে গিয়েছিল মঙ্গলবার রাতে এবং এমতাবস্থায় উনাকে যখন এলাকার লোকজন আটক করে তখন তিনি এই নেক্কারজনক ঘটনা ঘটিয়ে বিজেপি দলকে কালিমা লিপ্ত করতে মরিয়া হয়ে উঠেছেন। যার বহু তথ্য প্রমাণ উনার কাছে রয়েছে বলে জানান,, বিজেপি দলের মনোনীত প্রার্থী কল্যাণী সাহা রায়, প্রয়োজনে এগুলির বহিঃপ্রকাশ ঘটাবে বলেও জানান তিনি।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য