আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে খোয়াই আসনের দুই প্রতিদ্বন্দ্বী নির্মল বিশ্বাস এবং সুব্রত মজুমদার তাদের প্রচারকে ব্যাপকভাবে তেজি করেছেন একদিকে যেমন সিপিএম প্রার্থী নির্মল বিশ্বাস বিভিন্ন জায়গায় একাধিক প্রচারে ব্যস্ত অন্যদিকে বিজেপি প্রার্থী সুব্রত মজুমদারও নিজের প্রচার কয়েকগুণ বাড়িয়ে দিয়েছেন। তেমনিভাবে ২৫ খোয়াই বিধানসভা কেন্দ্রের বিজেপি দলের প্রার্থী সুব্রত মজুমদার বাড়ি বাড়ি প্রচার ও জন সম্পর্ক অভিযানকে আরো তেজি করতে সুব্রত মজুমদারের সঙ্গ দিলেন সুবল ভৌমিক। রবিবার সকালে ২৫ খোয়াই বিধানসভা কেন্দ্রে ২৯ নং বুথ জাম্বুরা এলাকায় বাড়ি বাড়ি প্রচারে জান সুব্রত মজুমদার ও সুবল ভৌমিক। বাড়ি বাড়ি প্রচারে গেলে এলাকাবাসী সুব্রত মজুমদার ও সুবল ভৌমিক কে আরতি করে চন্দনের ফোঁটা ও পুষ্প্রস্তবক দিয়ে উষ্ণ অভিনন্দন এর মাধ্যমে বরণ করে নেন এবং এদের হাত দিয়ে বেশ কয়েকজন বিরোধী দলের ভোটার বিজেপি দলের সামিল হন। এরপর ওই এলাকার প্রতিটি ঘরে ঘরে প্রচারের জন্য জান সুব্রত মজুমদার। বাড়ি বাড়ি প্রচার শেষে সংবাদ মাধ্যমের এক প্রশ্নের উত্তরে সুবল ভৌমিক বলেন আসন্ন ২০২৩ সালের বিধানসভা নির্বাচন এক ব্যাতিক্রমি নির্বাচন। কারণ দীর্ঘ ২৫ বছর বামফ্রন্টের দলতন্ত্র, সন্ত্রাস, অত্যাচার, বঞ্চনা, জুলুমবাজির প্রতিবাদে ২০১৮ সালে মোদীজির আহবানে সারা দিয়ে জোট সরকার গড়ার লক্ষ্যে এবং রাজ্যের উন্নতি ও প্রগতি হবে সেই দিশাতে জনগণ বিশ্বাস রেখে বিজেপি সরকারকে ২০১৮ সালে ক্ষমতায় আনে। দীর্ঘদিন ধরে ২৫ খোয়াই বিধানসভা কেন্দ্রের জন্য স্থানীয় একজন প্রার্থীর দাবি ছিল যা এবার পূরণ হয়েছে পাশাপাশি সুবল ভৌমিক এও বলেন উনার দীর্ঘদিনের রাজনীতির জীবন থেকে সুব্রত মজুমদার কে চেনেন এবং দেখেছেন যে সুব্রত মজুমদার ছাত্র জীবন থেকে লড়াই করেছে মানুষের জন্য। জনগণের জন্য কাজ করা লড়াই করা এগুলি সব চালিয়ে গিয়েছিল বিগত দিনগুলিতে। অথচ দেখা গেছে বিগত ২৫ বছরে খোয়াই বাসির কোন ধরনের স্বাধীনতা ছিল না ছিলনা কথা বলার অধিকার গত ২৫টি বছর ধরে জগদ্দল পাথরের মত এই খোয়াই বাসীর বুকে চেপে বসেছিল বামফ্রন্টের দলতন্ত্র আর সন্ত্রাস। তার থেকে মুক্তি দিয়েছিল ২০১৮ সালে বিজেপি সরকার। গত পাঁচ বছরের মধ্যে করোনার কারণে বিজেপি দলের সময় অতিক্রান্ত হয়ে গেছে ছোট্ট পাঁচ বছরের শিশুর মতন একটি সরকার গত পাঁচ বছর আগে রাজ্যে গঠন হয়েছিল আর এই পাঁচ বছরে শিশুর কাজের মধ্যে অনেক ভুল ত্রুটি থাকতে পারে তাই সরকার দাবি করছেনা যে সব কাজ সঠিকভাবে করে ফেলেছে। অন্যদিকে প্রধানমন্ত্রী রাজ্যের জন্য অনেক কিছু করে দিয়েছে রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা ট্রেন লাইন অটল জলধারা যোজনার মাধ্যমে এবং অনেক প্রকল্প চালু করাতে উপকৃত হয়েছেন গরিব অংশের মানুষ। শুধু তাই না নতুন পুরনো মিলিয়ে প্রায় সাড়ে তিন লক্ষ সরকারি আবাস যোজনার মাধ্যমে ঘর বিলে বন্টন করা হয়েছে দেওয়া হয়েছে সামাজিক ভাতা সহ আরো অনেক কিছু। এছাড়া কর্মচারীদের ১২% ডিএ দেওয়া হয়েছে গত পাঁচ বছরে সব মিলিয়ে ২০ শতাংশ ডি এ দেওয়া হয়েছে কর্মচারীদের কে। এ ধরনের উন্নয়নের গতিকে ত্বরান্বিত রাখতে হলে আসন্ন বিধানসভা নির্বাচনে পুনরায় সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ২৫ খোয়াই বিধানসভা কেন্দ্রের বিজেপি দলের প্রার্থী সুব্রত মজুমদারকে বিপুল ভোটে জয় যুক্ত করার জন্য খোয়াই বাসীর কাছে আবেদন রাখেন সুবল ভৌমিক। বারি বারি ভোট প্রচার শেষ বিজেপি দলের খোয়াই কেন্দ্রের প্রার্থী সুব্রত মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন তিনি প্রার্থী হবার আগে থেকেই খোয়াই মহাকুমার প্রত্যেকটি বুথে জন সম্পর্ক অভিযান এবং বারি বারি প্রচার শেষ করে নিয়েছিলেন এরপর প্রার্থী নির্বাচিত হওয়ার পরও সেই ভাবে প্রচার চালিয়ে যাচ্ছেন এবং ব্যাপক পরিমাণে সাড়া পাচ্ছেন বলে জানান সুব্রত মজুমদার। মজুমদার এও জানান সরকারের কাজে খোয়াই বাসি ব্যাপক খুশি এবং বিজেপি দলের বিভিন্ন কর্মসূচিতে এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে এবং কাজ করছে বলে জানান সুব্রত মজুমদার । সুব্রত মজুমদার বলেন তাই এখন শুধু সময়ের অপেক্ষা এই খোয়াই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে জয় লাভ করবেন ১০০% নিশ্চিত তাই খোয়াই বাসির কাছে আবেদন জানান যাতে ওনাকে বিপুল ভোটে জয়যুক্ত করেন।



