Friday, March 20, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদবিজেপি মনোনীত প্রার্থী কল্যানী সাহা রায়ে'র সমর্থনে "রোড শো" জনপ্লাবনে প্লাবিত

বিজেপি মনোনীত প্রার্থী কল্যানী সাহা রায়ে’র সমর্থনে “রোড শো” জনপ্লাবনে প্লাবিত

২৮ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী কল্যানী সাহা রায়ে’র সমর্থনে “রোড শো” জনপ্লাবনে প্লাবিত। পুলিনপুর এলাকা থেকে প্রায় ৮,০০০ বেশি কর্মী সমর্থকের উপস্থিতিতে শুরু হয় এই রোড শো। সেখান থেকে এই রোড শো তেলিয়ামুড়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে, নেতাজি নগর লোকনাথ মন্দিরের সামনে গিয়ে সমাপ্ত হয়। আজকেই প্রথম কোন রাজনৈতিক দলের এত সুদৃশ্যমান রোড শো প্রত্যক্ষ করলো তেলিয়ামুড়া বাসী। এই সুদৃশ্যমান রোড শো সংগঠিত করে বিজেপি দল মানুষের হৃদয়ে স্থান করে নেয়। রোড শো যেন ক্রমান্বয়ের সাথে পাল্লা দিয়ে জন প্লাবন ঘটে যায় গোটা তেলিয়ামুড়া শহরে । বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে তালে চলছিল মুখরুচক স্লোগান। আজকের এই রোড শো শেষে বিজেপি প্রার্থী কল্যানী সাহা রায় উনি উনার জয়ের ব্যাপারে ১০০ শতাংশ নিশ্চিন্ত। এছাড়া ও তিনি বলেন,, আজকের এই জন প্লাবন জানান দিচ্ছে আগামী ১৬ ই ফেব্রুয়ারি ভোটে বিরোধীদের জামানত বাজেয়াপ্ত হতে চলেছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য