আসন্ন বিধানসভা নির্বাচনের সরব প্রচারের শেষ লগ্নে কল্যাণপুর-প্রমোদনগর বিধানসভা কেন্দ্রে শাসক দলের পাশাপাশি বিরোধী দলের প্রচারেও প্রচন্ড তেজিভাব পরিলক্ষিত হচ্ছে। আজ অর্থাৎ 12 ই ফেব্রুয়ারি দুপুর নাগাদ আসন্ন বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট মনোনীত কংগ্রেস সমর্থিত সি.পি.আই(এম) প্রার্থী মণীন্দ্র চন্দ্র দাসকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়ে এক বাইক মিছিল গোটা বিধানসভা এলাকা প্রদক্ষিণ করে। এই বাইক মিছিল থেকে আওয়াজ উঠে গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে আসন্ন বিধানসভা নির্বাচনে সংশ্লিষ্ট কেন্দ্রের সি.পি.আই (এম) প্রার্থী মণীন্দ্র চন্দ্র দাসকে বিপুল ভোটে জয়ী করতে হবে। এক প্রকার সারা তৈরি করেই এই বাইক মিছিলটি গোটা বিধানসভা এলাকা পরিক্রমা করে। এই উদ্দীপনাময় কর্মসূচিতে অংশগ্রহণ করে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে প্রার্থী মণীন্দ্র চন্দ্র দাস দাবি করেন,,,,, গোটা এলাকার মধ্যে সাধারণ মানুষরা গণতন্ত্রের স্বার্থে সঙ্ঘবদ্ধ হচ্ছেন, পাশাপাশি তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করতে গিয়ে বলেন প্রচারে বেরিয়ে যেভাবে মানুষের সাড়া পাচ্ছেন তাতে নিশ্চিত এই কেন্দ্র পুনরুদ্ধার করা যাবে।
এই কর্মসূচিতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সি.পি.আই(এম) নেতা অরুণ দেববর্মা, সুভাস নাথ, গায়ত্রী দত্ত, অজয় ঘোষ, কংগ্রেস নেতা বিক্রম কিশোর সিনহা, কার্তিক দেবনাথ প্রমূখ।।



