Friday, March 20, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদঅভিযোগ পাল্টা অভিযোগে সরগরম তেলিয়ামুড়া বিধানসভার সাউথ পুলিনপুর এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে...

অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম তেলিয়ামুড়া বিধানসভার সাউথ পুলিনপুর এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তেলিয়ামুড়া থানার পুলিশ সহ কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী, বর্তমানে এলাকায় চলছে পুলিশি টহলদারি

খবরে প্রকাশ ২৮ তেলিয়ামুড়া বিধানসভার ৩২ নং বুথ তথা সাউথ পুলিনপুর এলাকায় সিপিআইএম এবং কংগ্রেস জোটের প্রার্থী অশোক কুমার বৈদ্য’র প্রচারে দলীয় পতাকা লাগাচ্ছিল কর্মী সমর্থকরা। সেই সময় জনা কয়েক বিজেপি আশ্রিত দুষ্কৃতী তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ সি.পি.আই.এম দলের। এতে এলাকার শান্তি রঞ্জন দাস (৬৫) ও সজল সরকার (৪৫) আহত হয়। পরবর্তীতে তাদের তেলিয়ামুড়া হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য। অপরদিকে বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ,, বাম-কংগ্রেস জোটের প্রার্থীর সমর্থনে দলীয় কর্মী সমর্থকরা এলাকার বিভিন্ন বাড়ি করে গিয়ে ভোটদানের জন্য হুমকি প্রদর্শন করছিল এবং দাদন বিলি করছিল। তা প্রতিবাদ করতে গিয়ে বিবেকানন্দ নগর গ্ৰাম পঞ্চায়েতের উপ-প্রধান মধুসূদন দাস বাধা দিলে উনার উপর বাম কংগ্রেস জোটের সমর্থিত কর্মী সমর্থকরা হামলা করে বলে অভিযোগ। উনাকে বাঁচাতে এলে অপর আরেক বিজেপি কর্মী শুভজিৎ দাসের মাথায় সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে বলে অভিযোগ। জানা গেছে মধুসূদন দাসের হাতে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।
ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। যদিও বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক হলেও বর্তমানে পরিস্থিতি থমথমে রয়েছে। তবে জানা গেছে,, উভয় দলের পক্ষ থেকেই মামলা এবং পাল্টা মামলা করা হবে।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

10 + 9 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য