Friday, March 20, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই বিধানসভা কেন্দ্রের বিজেপি দলের প্রার্থী সুব্রত মজুমদারের সমর্থনে পহরমুড়া এলাকায় অনুষ্ঠিত...

খোয়াই বিধানসভা কেন্দ্রের বিজেপি দলের প্রার্থী সুব্রত মজুমদারের সমর্থনে পহরমুড়া এলাকায় অনুষ্ঠিত হয় বিজয় সংকল্প সমাবেশ

বৃহস্পতিবার দুপুরে খোয়াই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পরহমুরা এলাকার পঞ্চায়েত মাঠে খোয়াই বিধানসভা কেন্দ্রের বিজিপি দলের মনোনীত প্রার্থী সুব্রত মজুমদারের সমর্থনে এক বিজয় সংকল্প সমাবেশ অনুষ্ঠিত হয়, উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ড, খোয়াই বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী সুব্রত মজুমদার, পশ্চিমবঙ্গের বিধায়ক মনোজ ওরাং, এমডিসি বিদ্যুৎ দেববর্মা বিজেপি খোয়াইজেলা সাধারণ সম্পাদক সমীর দাস সহ আরো অনেকে। মূলত খোয়াই বিধানসভার অন্তর্গত পহরমুড়া এলাকাতে পশ্চিমা আদিবাসী অংশের জনগণের বসতি। এই সমাবেশে প্রথম বক্তব্য রাখতে গিয়ে এমডিসি বিদ্যুৎ দেববর্মা বলেন রাজ্য বিজেপি দল কাজ করেছে আড়াই বছর গত পাঁচ বছরের মধ্যে করোনা কালে বেইতো হয়েছে দু বছর আর বাকি ৬ মাস কেটেছে বিভিন্ন নির্বাচন গাইতে গিয়ে বিভিন্ন প্রটোকল অনুযায়ী এক কথায় গত পাঁচ বছরে বিজেপির কর্ম কাল ছিল আড়াই বছর এই আড়াই বছরে যা করেছে তাতে অনেক কিছু পেয়েছেন বিশেষ করে জনজাতি ভাই-বোনেরা কারণ জনজাতিদের কোন আন্দোলন ছাড়াই রাজ্যের বিমানবন্দরের নাম মহারাজা বীর বিক্রম মানিক্যের নামে নামকরণ করেছেন প্রধানমন্ত্রী মোদিজি শুধু তাই না জনজাতিরা হতাই কতর নাম পেয়েছে। শুধু তাই না বিজেপি আমলে সব ধরনের সুযোগ-সুবিধা পেয়েছে জনজাতি ভাই-বোনেরা কিন্তু দেখা গেছে বিরোধী কিছু দলের লোকেরা সরকারি সব ধরনের সুযোগ সুবিধা পেয়েও পাইনি বলে মন্তব্য করে তাদের আরো কিছু লাগে তাদের চাহিদার শেষ নেই বিশেষ করে বাম ও মাথার সমর্থকরা এ ধরনের চাহিদার পরিপূর্ণতা নেই তাদের মধ্যে। বিদ্যুৎ দেববর্মা বক্তব্যে এও বলেন যদি ভোট না দিয়ে সুব্রত মজুমদারের কাছে কিছু চাইতে যান তাহলে উনি বুঝতে পারবেন যে ভোট সুব্রত মজুমদার কে দেয়নি যেটা ভোটার জানবে আর ঈশ্বর জানবে কাকে ভোট দিয়েছে সেই জায়গায় দাড়িয়ে যদি ভোটার বিজেপি দল জয়যুক্ত হবার পর সুব্রত মজুমদারের কাছে কিছু চাইতে যায় তখন তার আত্মা সুব্রত মজুমদার এর কাছে কিছু চাওয়ার আগে চুচুং চাচাং করবে ঈশ্বরের ভয়ে তাই ভোটটি সুব্রত মজুমদারকে দেওয়ার জন্য দেওয়ার জন্য আবেদন রাখেন। শেষে সিপিএমের বিষয়ে বলতে গিয়ে এমডিসি বিদ্যুৎ দেববরমা বলেন সিপিএম দল টাকা খায় না গিলে ফেলে যেমনটা করেছে কত দিনে গরিবদের শৌচালয়ের টাকা ইট, টিন, বালি, সিমেন্ট ইত্যাদি এই ধরনের খাবারের ক্ষেত্রে ওরা রেকর্ড করে রেখেছে বিগত দিনে বাম আমলে তাই তাদের কথায় বা প্রলোভনে পা দিতে বারণ করেন বিদ্যুৎ দেববর্মা। শেষে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা বলেন এই এলাকার পশ্চিমা আদিবাসী অংশের জনগণের কাছে দাবি রাখেন খোয়াই বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী সুব্রত মজুমদারকে ভোটে জয়যুক্ত করার জন্য। তিনি আরো বলেন গত বিধানসভা নির্বাচনে এই এলাকার পশ্চিমা আদিবাসী অংশের জনগণ গত বিধানসভা নির্বাচনে দুই হাত ভরে আশীর্বাদ করেছিলেন তিনি আশাবাদী এবার ২০২৩ এর বিধানসভা নির্বাচনেও এই এলাকার জনগণ বিজেপি প্রার্থী সুব্রত মজুমদারকে বিপুল ভোটে জয়যুক্ত করবে। তিনি আরো বলবার চেষ্টা করেন গত ২৫ বছরের যতগুলি আবাসিক স্কুল তৈরি করেছিল গত তিন বছরে তার তিনগুণ কেন্দ্রীয় মোদি সরকার করেছে, সুতরাং এই স্কুলগুলির সুবিধা গ্রহণ করবে উপজাতি অংশের জনগণ। তাছাড়া অন্যান্য নেতৃত্ব রাও একে একে বক্তব্য রাখেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

11 + two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য