২০২৩ সালে নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার সকালে কংগ্রেস এবং সিপিএম দলের যৌথ উদ্যোগে খোয়াই বিধানসভা কেন্দ্রের সিপিএম দলের প্রার্থী নির্মল বিশ্বাসের সমর্থনে খোয়াই মহাকুমা জুড়ে শহর কাঁপানো এক বাইক রেলি সংঘটিত করা হয় তাতে প্রায় দুই হাজার বাইক মিছিল অংশগ্রহণ করে। এবং এই রিলিতে হুড খোলা অবস্থায় একটি গাড়ি সাজিয়ে এই গাড়িতে দাঁড়িয়ে বাইক রেলিতে অংশগ্রহণ করতে দেখা যায়। এবং নির্মল বিশ্বাসের গাড়ির প্রথম সিটে বসেছিলেন কংগ্রেস নেতা প্রদ্যুৎ ভট্টাচার্য।এই বিষয়ে এক সাক্ষাতে নির্মল বিশ্বাস জানান বৃহস্পতিবার এর বাইক মিছিলটি খোয়াই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা পরিক্রমন করে এবং খোয়াইয়ের নির্বাচক মন্ডলীর প্রতি আহ্বান জানান যে আসন্ন বিধানসভা নির্বাচনে সিপিএম প্রার্থী নির্মল বিশ্বাস কে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য। পাশাপাশি এই রেলির মাধ্যমে আগামী ১১ ই ফেব্রুয়ারি খোয়াই শ্রীনাথ নিকেতন স্কুল মাঠে খোয়াই বিধানসভা কেন্দ্র ভিত্তিক সিপিএম দলের পক্ষ থেকে এক নির্বাচনে জমা সমাবেশ অনুষ্ঠিত হতে চলেছে সে জনসমাবেশ কে সফল করার লক্ষ্যে আহ্বান জানান সিপিএম প্রার্থী নির্মল বিশ্বাস। তবে বৃহস্পতিবার কংগ্রেস সিপিএম দলের সমর্থকরা মিলে যে বাইক রেলি খোয়াই সমস্ত মহাকুমা জুড়ে পরিক্রমণ করে এতে করে শাসকদলের মনের ভিতর কম্পন ধরিয়েছে বলেও মন্তব্য করেন অভিজ্ঞ মহল।



