বুধবার ধর্মনগর পুলিশ স্টেশন এর সামনে বামফ্রন্ট এবং কংগ্রেসের পক্ষ থেকে তাদের কর্মীদের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এক ধার্ণা সংঘটিত হয়। ধর্মনগর থানার ওসি পরিকল্পিতভাবে বিরোধী দলের কর্মীদের উপর মিথ্যা মামলা নথিভুক্ত করছে তার বিচার চেয়ে এবং ওসির অপসারণ যে বাম কংগ্রেসের পক্ষ থেকে এক প্রতিবাদী ধর্না সংঘটিত হয়। বামফ্রন্টের পক্ষে উপস্থিত ছিলেন উত্তর জেলা বামফ্রন্টের সাধারণ সম্পাদক অমিতাভ দত্ত এবং কংগ্রেস দলের ৫৬ বিধানসভা কেন্দ্রের প্রার্থী চয়ন ভট্টাচার্য সহ অন্যান্য সভ্যসমর্থকরা। প্রায় আধাঘন্টা এই ধর্না চলার পর মহকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ সাহা ঘটনাস্থলে পৌঁছান এবং সম্পূর্ণ ব্যাপার তদন্তক্রমে দেখবেন বলে আশ্বাসে ধর্মনগর থানা ধর্না মুক্ত হয়। ধর্নাকারীদের পক্ষ থেকে জানানো হয় অবিলম্বে ব্যবস্থা গ্রহণ না করলে তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। নির্বাচন কমিশনের উপর আস্থা রেখে গণতান্ত্রিক উপায়ে তারা তাদের আন্দোলন গড়ে তুলবে বলে জানায়।



