রাজ্য ২০২৩ সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের সব কয়টা বিধানসভা কেন্দ্রের প্রার্থীর মনোনয়ন পত্র জমা করার ক্ষেত্রে শাসকদল এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলিকে ভীষণ ব্যাগ পেতে হয়েছে। রাজনৈতিক দলগুলি আগামী বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে যে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন বিভিন্ন রাজনৈতিক দলগুলি মধ্যে অনেকটাই ক্ষোভ বিক্ষোভের চিত্র ফুটে উঠেছে এর মধ্যে থেকে বাদ যায়নি খোয়াই মহকুমা এলাকার ২৪ রামচন্দ্র ঘাট বিধানসভা কেন্দ্রটিও। খোয়াই ২৪ রামচন্দ্র ঘাট বিধানসভা কেন্দ্রে একটা বৃহৎ অংশের জনগণ শাসকদল বিজেপির সমর্থক সেই সুবাদে আশাবাদী ছিল শাসকদলের কোন কর্মী এবারের বিধানসভা নির্বাচনে শাসকদল বিজেপি এই কেন্দ্র থেকে বিজেপির প্রতীক চিহ্নে প্রার্থী মনোনিত হবে ,কিন্তু শাসক দল বিজেপি জোট ধর্ম পালন করতে গিয়ে খোয়াই ২৪ রামচন্দ্র ঘাট কেন্দ্রটি আইপিএফটি কে প্রদান করেন। এতে খোয়াই রামচন্দ্র ঘাট এলাকার বিজিপি সমর্থিত কর্মীরা ক্ষোবে রামচন্দ্র ঘাট মণ্ডল এবং রামচন্দ্র ঘাট শক্তি কেন্দ্রে তালা ঝুলিয়ে দেয়। পরবর্তীতে গত ৩০ জানুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে খোয়াই ২৪ রামচন্দ্র ঘাট বিধানসভা কেন্দ্র থেকে এই কেন্দ্রের শাসক দলের মন্ডল সভাপতি সঞ্জীব দেববর্মা নির্দল থেকে মনোনয়নপত্র দাখিল করেন। এই মনোনয়নপত্র দাখিলের সময় রামচন্দ্র ঘাট এলাকা বৃহৎ অংশের জনগণ মিছিল করে এসে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। এখানে উল্লেখ করতে হয় ১৯৯৮ সালে তৎকালীন অবিভক্ত খোয়াই মহকুমা এলাকার কল্যাণপুর বিধানসভা কেন্দ্র থেকে তৎকালীন বিধায়ক কাজল দাস নির্দল প্রার্থী থেকে জয়যুক্ত হয়েছিল। ঠিক সেই রকমই গত ৩০ জানুয়ারি খোয়াই রামচন্দ্র ঘাট বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থী সঞ্জীব দেববর্মা মনোনয়নপত্র দাখিলে সময় যে চিত্র পরিলক্ষিত হয় সেটা তৎকালীন নির্দল প্রার্থী কাজল দাসের মনোনয়নপত্র দাখিল এবং নির্দল প্রার্থী হিসেবে জয়যুক্ত যে চিত্র সেটা ফুটে উঠে।তাই বুধবার দুপুরে খোয়াই রামচন্দ্র ঘাট বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থী সঞ্জীব দেববর্মার সমর্থনে এক মিছিল বের করা হয় এরপর ওই এলাকার অটল কমিউনিটি হলে এক হল সভা অনুষ্ঠিত হয়, এই সভায় সঞ্জীব দেববর্মা আলোচনার করতে গিয়ে বলেন গত বিধানসভা নির্বাচনে খোয়াই রামচন্দ্র ঘাট বিধানসভা কেন্দ্র থেকে আইপিএফটির মনোনীত প্রার্থী প্রশান্ত দেববর্মা জয়যুক্ত হওয়ার পর আর কোনদিন এলাকার জনগণের খোঁজখবর রাখেননি এবার ও প্রশান্ত দেববর্মাকে এই কেন্দ্র থেকে মনোনীত করা হয়েছে। তাই তিনি বলবার চেষ্টা করেন রামচন্দ্র ঘাটে এলাকার জনগণের কথা চিন্তা করে এবং জনগণ চাইছে এই এলাকা থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুক তাই জনগণের সিদ্ধান্তক্রমে আমাকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনীত করেছেন। তাই সঞ্জীব দেববর্মা আশাবাদী খোয়াই রামচন্দ্র ঘাট এলাকার জনগণ দুহাত ভরে আশীর্বাদ করবেন। এখন দেখার বিষয় আগামী 16 তারিখ জনগণের আশীর্বাদ কতটুকু আমার উপর বর্ষিত হয়। আজকের এই হল সভায় এলাকার বেশ সংখ্যক গণদেবতার উপস্থিতি ছিল লক্ষণীয়।



