আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন । প্রতিটি রাজনৈতিক দলই এখন প্রচারে ব্যস্ত হয়ে পড়েছে।আর এই নির্বাচনকে সামনে রেখে একই ভাবে ২৮ নং তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি দলের প্রার্থী তথা বিধায়িকা কল্যাণী রায় বুধবার সকাল থেকে উনার প্রচার অভিযান শুরু করেন। এদিন সকালে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে শান্তিনগর এলাকায় বাড়ি বাড়ি ভোট প্রচার করেন কল্যানী রায় । পাশাপাশি এলাকার ভোটারদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তিনি। নির্বাচনে জয় নিয়ে তিনি সম্পূর্ণ আশাবাদী । তিনি বলেন, বিগত পাঁচ বছর তেলিয়ামুড়ার বিধায়িকা হয়ে তেলিয়ামুড়ার শিক্ষা, স্বাস্থ্য সহ সার্বিক উন্নয়নে সাধ্য অনুযায়ী কাজ করে গেছেন। তাই পুনরায় এই বিধানসভা কেন্দ্র থেকে জনগণ বিপুল ভোটে উনাকে জয়ী করে বিধানসভায় পাঠাবে বলে তিনি আশা ব্যক্ত করেন ।



