ঘটনার বিবরণে জানা যায়,, মঙ্গলবার নেতাজি নগর এলাকার বিজেপি যুব মোর্চার কর্মীদের কাছে খবর আসে সিপিআইএম দলের একাংশ নেতা কর্মীরা এলাকায় বিভিন্ন বাড়িঘরে প্রবেশ করে জনসংযোগের নামে জুলুম করে নির্বাচনি তহবিল’কে স্ফিত করার উদ্দেশ্যে চাঁদা তুলছে।এই খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি শাসক দলের যুব মোর্চার কর্মীরা ঘটনা স্থলে ছুটে গিয়ে খবর পাঠায় সেক্টর অফিসারের কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান এই এলাকার সেক্টর অফিসার প্রনয় দেববর্মা। কিন্তু আশ্চর্যের বিষয় কোন এক অজ্ঞাত কারণে কোন প্রকার ব্যাবস্থা না নিয়েই সেক্টর অফিসার প্রণয় বাবু ঘটনাস্থল থেকে কেটে পড়ে। যা নিয়ে রীতিমতো এলাকায় ক্ষোভের সঞ্চার হয়। তবে সেক্টর অফিসার প্রণয় বাবু কেন এমনটা করল তা খয়িতে দেখার জন্য দাবি জানাচ্ছে এলাকার সাধারণ মানুষজন সহ শাসক দলীয় যুব মোর্চার কর্মীরা।



