Friday, March 20, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদতেলিয়ামুড়া মহকুমার তিনটি বিধানসভার রাজ্যের শাসক দল বিজেপি দলের মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র...

তেলিয়ামুড়া মহকুমার তিনটি বিধানসভার রাজ্যের শাসক দল বিজেপি দলের মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করলো

বিধানসভা নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে তেলিয়ামুড়া মহকুমার তিনটি বিধানসভার রাজ্যের শাসক দল বিজেপি দলের মনোনীত প্রার্থীরা বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে নিজেদের মনোনয়নপত্র দাখিল করলো সোমবার। সোমবার বিপুল সংখ্যক কর্মী-সমর্থক নিয়ে সুবিশাল রেলি করে ২৭ কল্যাণপুর-প্রমোদনগর, ২৮ তেলিয়ামুড়া, ২৯ কৃষ্ণপুর বিধানসভা এই তিন কেন্দ্রের তিনজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করতে আসে। এর মধ্যে ২৭ কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী পিনাকী দাস চৌধুরী এ.আর.ও কেশব করের নিকট মনোনয়নপত্র দাখিল করে। অন্যদিকে ২৮ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি দলের মনোনীত প্রার্থী কল্যাণী রায় তেলিয়ামুড়া বিধানসভার আর.ও অভিজিৎ চক্রবর্তীর নিকট মনোনয়নপত্র দাখিল করেন। সেই সঙ্গে প্রথমবারের মতো ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী বিকাশ দেববর্মা উক্ত বিধানসভা এলাকার এ.আর.ও রাকেশ চক্রবর্তী -র নিকট মনোনয়ন পত্র দাখিল করেন।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 + three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য