তেলিয়ামুড়া থানা সূত্রে জানা যায়, রবিবার দুপুরে তেলিয়ামুড়া থানায় খবর আসে উক্ত থানা এলাকার এক নাবালক কর্তৃক যৌন হেনস্থার শিকার হয়েছে আরেক নাবালিকা। ঘটনার খবর পেয়ে সাথে সাথে পুলিশ এক্ষেত্রে তদন্তে নামে। এ বিষয়ে বলতে গিয়ে তেলিয়ামুড়া থানার ভারপ্রাপ্ত সেকেন্ড ও.সি নন্দন বৈদ্য জানিয়েছেন,, খবর আসা মাত্রই পুলিশ এ বিষয়ে ঘটনার তদন্তে নেমেছে। এক্ষেত্রে পুলিশ একটি মামলা হাতে নিয়েছে যার নম্বর TLM PS 06/2023। পুলিশ এই ক্ষেত্রে 376(3)/6 POSCO ধারায় মামলা গ্রহণ করেছে যদিও ঘটনাটি নাবালক ও নাবালিকার মধ্যে হওয়াতে পুলিশ এক্ষেত্রে এই মামলা তদন্ত নিয়ে মুখ খুলতে অনীহা প্রকাশ করেছেন।
কিন্তু সভ্য সমাজে এই ঘটনায় কার্যত মুখ লুকাচ্ছেন সভ্য সমাজ।।



