Friday, March 20, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদনির্বাচনী প্রচারে নেমে খোয়াই আসনের সিপিএম প্রার্থী নির্মল বিশ্বাস ভোট চাইতে বিজেপি...

নির্বাচনী প্রচারে নেমে খোয়াই আসনের সিপিএম প্রার্থী নির্মল বিশ্বাস ভোট চাইতে বিজেপি প্রার্থী সুব্রত মজুমদারের বাড়িতে হাজীর। উভয়ের মধ্যে সৌজনতা বিনিময়

আসলে একেই বলে রাজনীতি আর ওটাই ভারতের গণতন্ত্রের গরিমা এবং ভারতীয় সংবিধানের প্রকরণতা। তাইতো ২৫ খোয়াই বিধানসভা কেন্দ্রের দুই প্রবল প্রতিদ্বন্দী দুইদলের প্রার্থী আজ সামনাসামনি আর এই একে অপরের সান্নিধ্যে এসে একে অপরকে সৌজন্যতা ভরিয়ে দিলেন। বিষয়টি এমন আজ থেকে ১৮ দিন পর রাজ্যে হতে চলেছে ২০২৩ সালের বিধানসভা নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে প্রত্যেকটি দল নিজ নিজ ক্ষেত্রে তাদের দলীয় প্রচার করে চলেছে। আগে থেকেই প্রচারে নেমে পড়েছে শাসক দল বিজিপি ও সিপিএম খোয়াই বিধানসভা কেন্দ্র থেকে সিপিএম প্রার্থী স্থানীয় নির্মল বিশ্বাস অন্যদিকে নতুনভাবে বিজেপির দলের প্রার্থী সুব্রত মজুমদার উভয় প্রার্থী স্থানীয় হবার কারণে উভয় দলের মধ্যে একটা খুশির জোয়ার রয়েছে। যদিও বিজেপি দলের প্রার্থী ঘোষণা হয় শনিবারে কিন্তু এর আগে থেকে সিপিএম দল খোয়াই মহাকুমার ৫২ টি বুথে তাদের প্রচার চালিয়ে যাচ্ছে অন্যদিকে বিজেপি প্রার্থী সুব্রত মজুমদার তাদের সাথে পাল্লা দিয়ে প্রচার চালাচ্ছে যদিও উনার হাতে হাতেগোনা ১৬-১৭ দিন রয়েছে প্রার্থী পরিচয়ের ক্ষেত্রে তবুও প্রচার চলছে জোর কদম। বিগত ৮৮ সাল থেকে সিপিএম প্রার্থী হয়ে আসছিল খোয়াই থেকেই অন্যদিকে বিরোধী দল কংগ্রেস কে ২০১৩ সাল থেকে খোয়াই শহরের বাইরে থেকে প্রার্থী চয়ন করতে হয়েছে। ২০১৮তে বিজেপি দলের প্রার্থী হন বহিরাগত একজন। কিন্তু এবার চাইছিল সবাই যাতে স্থানীয় কাউকে দেওয়া হয় বিজেপি দলের প্রার্থী হিসেবে যদিও ইতিমধ্যে অনেকের নাম উঠে এসেছিল অবশেষে সুব্রত মজুমদার সেই স্থান পায়।যদিও ২০২৩ এর নির্বাচনে দাঁড়িয়ে বিজিপি দল স্থানীয় সুব্রত মজুমদার কে সিপিএম দলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দাড় করায়। অন্যদিকে সিপিএম যখন প্রচার চালাচ্ছিল সেই প্রচারের অঙ্গ হিসেবে রবিবার সকালে সিপিএম দলের প্রার্থী নির্মল বিশ্বাস নিজের দলের হয়ে ভোট চাইতে জাম্বুরাস্থিত বিজিপি দলের প্রার্থী সুব্রত মজুমদারের বাড়িতে উপস্থিত হন। একে অপরকে দেখে খুবই আনন্দিত এবং সৌজন্যতা বজায় রেখে করমর্দনের মাধ্যমে সিপিএম প্রার্থী নির্মল বিশ্বাস বিজিবি প্রার্থী সুব্রত মজুমদারের কাছে ভোট চাইলেন। রবিবার সকালে বিজিপি প্রার্থী সুব্রত মজুমদারের বাড়িতে উনার সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী সিপিএম প্রার্থী নির্মল বিশ্বাস কে দেখে আনন্দিত হন যে ওনার কাছে ভোট চাইতে সিপিএম প্রার্থী হাজির। অন্যদিকে উভয় প্রার্থীর জনপ্রিয়তা রয়েছে ব্যাপক এবং খুবই ভালো মনের মানুষ। তাইতো তাদের সেই সৌজন্যতা মূলক ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হওয়ার পর দল মত নির্বিশেষে তাদের সৌজন্যতাকে সাধুবাদ জানান। আসলে এটাই হল ভারতের গণতন্ত্রের মূল আদর্শ সেই আদর্শকে মান্যতা দিয়েই ভোট প্রচারে নেমে সৌজন্যমূলক সাক্ষাতে উপস্থিত হন নির্মল বিশ্বাস বিজেপি দলের প্রার্থীর বাড়িতে। এখন দেখার বিষয় আগামী 16 ফেব্রুয়ারি জনগণ কোন দিকে রায় দেয়। আর তাদের সেই কর্মদনের ছবি সোশ্যাল মিডিয়াতে প্রকাশের পর উভয়ের প্রতি খোয়াই বাসি শুভেচ্ছা জানান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eight + three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য