বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিজেপি দলের প্রার্থী তালিকা ঘোষণা করল শনিবার দুপুরে। বিজেপি দলের প্রার্থী তালিকায় ২০ বাক্সনগর বিধানসভা কেন্দ্রে লড়াকু নেতা তোফাজ্জল হোসেনের নাম ঘোষণা হতেই শাসকদলের কর্মী সমর্থকদের মধ্যে খুশির জোয়ার বক্সনগর জুড়ে। যে অনুভূতিতে ভর করে নারী-পুরুষ সম্মিলিতভাবে মিছিল থেকে ভারত মাতার ধ্বনি প্রতি্দ্বনিত করলেন। যে ভঙ্গিতে বর করে ছাত্র যুব থেকে শুরু করে কৃষক ক্ষেতমজুরা সম্মিলিতভাবে রাজ্যের উন্নয়নের গতিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রশ্নে বিজেপির জয়গান করলেন । তাতে নিশ্চিত আসন্ন রাজ্য বিধানসভার নির্বাচনে কুড়ি বক্সনগর বিধানসভা কেন্দ্রে বিজেপির মনোনীত প্রার্থী তফাজ্জল হোসেন জয়ের শুধুমাত্র সময়ের অপেক্ষা মাত্র । আজ রাজ্যের অন্যান্য বিধানসভা কেন্দ্রের সাথে বক্সনগর বিধানসভা কেন্দ্রে বিজেপি দলের মনোনীত প্রার্থী হিসেবে তফাজ্জল হোসেনের নাম ঘোষিত হওয়ার সাথে গোটা বক্সনগর জুড়ে এক অকৃত্রিম আনন্দের ধারা পরিলক্ষিত হয়। মুহূর্তের মধ্যে বক্সনগর বিধানসভা এলাকার বিভিন্ন প্রান্ত থেকে অগণিত নারী পুরুষেরা বক্সনগর চৌমুহনী স্থিত বিজেপি কার্যালয়ে অফিসের সামনে এসে সমবেত হন। এরপর বক্সনগর কেন্দ্রের প্রার্থী তফাজ্জল হোসেনকে সামনে রেখে আগামী দিনে বিধানসভা নির্বাচনে বিজেপির মনোনীত প্রার্থীকে জয়ী করার আহ্বান জানিয়ে এক রেলি সংঘটিত করা হয়। এই রেলি থেকে আওয়াজ উঠে আগামী দিনে রাজ্যের উন্নয়নের গতি ধারাকে অব্যাহত রাখার প্রশ্নে বিজেপি দলের মনোনীত প্রার্থী তফাজ্জল হোসেন কে বিপুল ভোটে জয়ী করতে হবে। এদিন মিছিলের অগ্রভাগে প্রার্থী তফাজ্জল হোসেন ছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বক্সনগর মন্ডল সভাপতি সুভাষচন্দ্র সাহা,বক্সনগর যুব মোর্চার মন্ডল সভাপতি সহ অন্যান্য যুব মোর্চার কার্যকর্তারা। এদিন প্রার্থী হিসেবে নাম ঘোষিত হওয়ার পর নিজের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তফাজ্জল হোসেন বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং বিজেপি দল বক্সনগর বিধানসভা কেন্দ্র থেকে টিকিট দেওয়ায় তাদেরকে প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করেন। তার পাশাপাশি তিনি বলেন বক্সনগরে স্বাধীনতার ৭৫ বছর পর বক্সনগর এলাকায় ভূমিপুত্র হিসেবে লোকাল প্রার্থী দিয়েছেন একমাত্র বিজেপি সরকার। এর আগে বক্সনগর কে বঞ্চিত করেছে সিপিএম ,কংগ্রেস, কিন্তু ২০২৩ বিধান সভা নির্বাচনে এই এলাকার ছেলে তফাজ্জল হোসেন কে ভারতীয় জনতা পার্টি যোগ্য সন্মান দিয়ে ইতিহাস তৈরি করেন।তাই এলাকার মানুষ মন খোলে তাকে আশীর্বাদ এর জন্য বসে আছে। এই দিকে জয় নিশ্চিত বলে জানান প্রার্থী নিজে। তবে যাই হোক বক্সনগর বিধানসভা কেন্দ্রে ভুমিপুত্র হিসেবে তফাজ্জল হোসেন কে টিকিট দেওয়ায় গোটা বক্সনগর এলাকায় খুশির হওয়া বইতে শুরু করেছে।এলাকার অনেকেই দাবি করছেন বাম প্রার্থী হিসেবে নতুন মুখ এনেছেন শামসুল হককে। এ দিকে বরাবরুই দাবি করছেন কুড়ি বক্সনগর বিধানসভা কেন্দ্র থেকে বরাবরই বিপুল ভোটে জয়ী হয়ে আসছিলেন বাম প্রার্থী শহীদ চৌধুরী। কিন্তুু দল সহিদ চৌধুরীকে টিকিট দেয়নি। সহিদ চৌধুরীকে টিকিট দিলে বিজেপি বক্সনগর কেন্দ্রে হারার সম্ভাবনা রয়েছিল প্রবল। কিন্তু এই পরিস্থিতিতে রাজ্যের বেশ কয়েকটি কেন্দ্রে নতুন মুখ আনায় রাজ্য রাজনীতি অনেকটাই অন্য বাতাস বইতে শুরু করেছে। তবে এখন দেখার বিষয় বক্সনগর কেন্দ্রে নতুন মুখ শামসুল হক বিজেপি থেকে বক্সনগর কেন্দ্রটিকে ছিনিয়ে আনতে পারে কিনা। সেদিকে তাকিয়ে আছে গোটা বক্সনগর বাসি।



