Friday, March 20, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদকল্যাণপুরে বিজেপি প্রার্থী পিনাকিকে নিয়ে গণ উচ্ছ্বাস থেকে আওয়াজ উঠল বিরোধীদের জামানত...

কল্যাণপুরে বিজেপি প্রার্থী পিনাকিকে নিয়ে গণ উচ্ছ্বাস থেকে আওয়াজ উঠল বিরোধীদের জামানত জব্দ করতে হবে


বিজেপি দলের প্রার্থী হিসেবে কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রে পিনাকী দাস চৌধুরীর নাম ঘোষিত হওয়ার পর যে উচ্ছাসে ভর করে সাধারণ মানুষেরা পথে নামলেন , যে অনুভূতিতে ভর করে নারী-পুরুষ সম্মিলিতভাবে মিছিল থেকে ভারত মাতার ধ্বনি ধ্বনিত প্রতিধ্বনিত করলেন, যে ভঙ্গিতে ভর করে ছাত্র যুব থেকে শুরু করে কৃষক খেতমজুররা সম্মিলিতভাবে রাজ্যের উন্নয়নের গতিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রশ্নে বিজেপির জয়গান করলেন তাতে নিশ্চিত আসন্ন রাজ্য বিধানসভার নির্বাচনে ২৭ কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী পিনাকী দাস চৌধুরীর জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা মাত্র। আজ রাজ্যের অন্যান্য বিধানসভা কেন্দ্রের সাথে সাথে কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রে বিজেপি দলের মনোনীত প্রার্থী হিসেবে পিনাকী দাস চৌধুরীর নাম ঘোষিত হওয়ার সাথে সাথে গোটা কল্যাণপুর জুড়ে এক অকৃত্রিম আনন্দের ধারা পরিলক্ষিত হয়। মুহূর্তের মধ্যে বিধানসভা এলাকার বিভিন্ন প্রান্তর থেকে অগণিত নারী পুরুষেরা দক্ষিণ দুর্গাপুরে সমবেত হন। এরপর বিধায়ক তথা প্রার্থী পিনাকি দাস চৌধুরীকে সামনে রেখে আগামী দিনে বিধানসভা নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানিয়ে এক সদৃশ্য রেলি সংঘটিত হয়। এই রেলি থেকে আওয়াজ ওঠে আগামী দিনে রাজ্যের উন্নয়নের গতি ধারাকে অব্যাহত রাখার প্রশ্নে বিজেপি দলের মনোনীত প্রার্থী পিনাকী দাস চৌধুরীকে বিপুল ভোটে জয়ী করতে হবে। মিছিলের অগ্রভাগে প্রার্থী পিনাকী দাস চৌধুরী ছাড়াও অন্যান্যদের মাঝে ছিলেন বিজেপি নেতা সোমেন গোপ, অসীম দেব রায়, সরস্বতী দেবনাথ, রাজেশ আচার্য প্রমুখ। এদিকে প্রার্থী হিসেবে নাম ঘোষিত হওয়ার পর নিজের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পিনাকী দাস চৌধুরী আগামী বিধানসভা নির্বাচনে নিজের জয়ের ব্যাপারে ১০০ শতাংশ আশা বাদ ব্যক্ত করেন। তিনি বলেন যেভাবে বর্তমান বিজেপি নেতৃত্বাধীন সরকার মানুষের আর্থসামাজিক ব্যবস্থার মান উন্নয়নে কাজ করে গেছেন সেই দৃষ্টিকোণ থেকে আগামী দিনে বিজেপি প্রার্থীর জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা। এছাড়াও জোটের প্রার্থী বা জোট প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বিধায়ক পিনাকী দাস চৌধুরী বলেন আজকে যেভাবে সাধারণ মানুষের উচ্ছ্বাস গন উচ্ছ্বাসে পরিণত হয়েছে, যেভাবে মানুষ নেচে গেয়ে আগামী 16 ই ফেব্রুয়ারি পদ্মফুলের পক্ষে ভোট চাইছেন তা থেকে প্রমাণিত আগামী দিনে জোটের প্রার্থীর জামানত জব্দ হচ্ছে কল্যাণপুর প্রমোদনগর কেন্দ্রে। সত্যিই আজ কল্যাণপুর এর ক্ষেত্রে হয়তো নতুন ইতিহাস রচিত হয়েছে। অতীতে বহু নির্বাচন হয়েছে, বহুবার প্রার্থীদের নাম ঘোষিত হয়েছে , তবে প্রার্থীর নাম ঘোষিত হওয়ার সাথে সাথে এভাবে সাধারণ কর্মী সমর্থকদের উচ্ছ্বাস শেষ কবে কল্যাণপুরের মানুষ দেখেছে তা হয়তো কেউ সঠিকভাবে বলতে পারবে না। তবে আজকের যে গণ উচ্ছ্বাসের চেহারা, তা থেকে সহজেই অনুমেয় আগামী বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে বিজেপি প্রার্থী পিনাকী দাস চৌধুরীর জয় শুধু শুধুমাত্র সময়ের অপেক্ষা মাত্র।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eleven − one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য