Friday, March 20, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদতেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রে পুনরায় প্রার্থী হলেন বিধায়িকা কল্যাণী রায়।

তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রে পুনরায় প্রার্থী হলেন বিধায়িকা কল্যাণী রায়।

বিজেপি দলের প্রার্থী তালিকা ঘোষণা হতেই তেলিয়ামুড়ায় সংবর্ধনা’র জোয়ারে ভাসলেন বিধায়িকা কল্যাণী রায়। এই সংবর্ধনার জোয়ারে সংযুক্ত হয় গেরুয়া আবির। পুষ্প বৃষ্টিতে বিধায়িকা কল্যাণী রায়’কে অর্থাৎ এবারের ২৮ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি দলের মনোনিত প্রার্থী শ্রীমতি রায়’কে স্বাগত জানানো হয় তেলিয়ামুড়া বিধানসভায়। শনিবার তেলিয়ামুড়ার প্রবেশদ্বার হাওয়াই বাড়ি এলাকা থেকে বিজেপি দলের কর্মী সমর্থকেরা সুবিশাল বাইক রেলীর মাধ্যমে তেলিয়ামুড়ায় নিয়ে আসা হয় বিধায়িকা কল্যাণী রায়’কে। শনিবার হাওয়াইবাড়ি এলাকা থেকেই প্রত্যক্ষ করা যায় বুথ এবং শক্তি কেন্দ্রের সামনে উপচে পড়া বিজেপি কর্মী সমর্থকদের ভিড়। তাদের প্রিয় দিদি পুনরায় এবারের ২০২৩ বিধানসভা নির্বাচনে বিজেপি দলের হয়ে ২৮ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন। বিজেপি প্রার্থী কল্যাণী রায়’কে বুথ এবং শক্তি কেন্দ্রের সামনে ফুলের তোড়া এবং পুষ্প বৃষ্টির মাধ্যমে স্বাগত জানানো হয়। অনেকে আবার তাদের প্রিয় দিদি’কে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়ে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nineteen − nine =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য