Friday, March 20, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদ৭৪ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা...

৭৪ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে

নেতাজির ১২৬ তম জন্ম তৃতীয় উপলক্ষে ২৩ শে জানুয়ার সোমবার দুপুরে বিভিন্ন স্কুলের কচিকাচাদের নিয়ে এক বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয় খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বালক বিদ্যালয়ে। এই বসে আঁকো প্রতিযোগিতার উদ্যোক্তা ছিলেন সিডিপিও খোয়াই আইসিডিএস প্রজেক্ট, খোয়াই পুর পরিষদ, খোয়াই পুরান বাজার ও সুভাষ পার্ক বাজারের বাজার কমিটির উদ্যোগে এই অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানটি আয়োজন করা হয়। এই অংকন প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন জেলা সমাজ শিক্ষা আধিকারিক সুজিত দাস, এছাড়া অংকন প্রতিযোগিতার বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সুবল নাথ ও অলক চৌধুরী মহাশয়রা। অংকন প্রতিযোগিতা এমন ছিল নার্সারি বিভাগের জন্য ছিল যেমন খুশি তেমন আঁকো, ক্লাস ওয়ান থেকে টু পর্যন্ত অংকনের বিষয় ছিল জাতীয় পশু, ক্লাস থ্রি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত অংকনের বিষয়বস্তু ছিল নেতাজির উপর। বিশেষ করে এই তিনটি বিষয়ের উপর অঙ্কন প্রতিযোগিতাটা অনুষ্ঠিত হয়। এদিন বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী এই অংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাতে মোট চার শতাধিক ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন। তাদের অংকন প্রতিযোগিতার সময়সীমা ছিল এক ঘন্টা ৩০ মিনিট। বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রীদের মধ্যে যে অঙ্কনের বিষয়গুলি দেওয়া হয়েছিল সেই বিষয়ে প্রত্যেকটি বিভাগের ছাত্র ছাত্রীরা গুরুত্ব সহকারে অঙ্কন করতে দেখা গেছে। এ অংকন প্রতিযোগিতার ফলাফল ঘোষণা হবে ২৬ শে জানুয়ারির দিন সন্ধ্যায় খোয়াই নতুন টাউন হলে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

9 + 20 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য