Friday, March 20, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদএসিড পান করে মা ও ছেলের আত্মহত্যা ঘটনা তেলিয়ামুড়া থানাধীন হদ্রাইয়ের চাম্পামুরা...

এসিড পান করে মা ও ছেলের আত্মহত্যা ঘটনা তেলিয়ামুড়া থানাধীন হদ্রাইয়ের চাম্পামুরা এলাকায়

নিজ পুত্রকে এসিড পান করিয়ে মায়ের আত্মহত্যা! মা প্রথমে নিজের দেড় বছরের শিশু পুত্রকে এসিড পান করায়! পরবর্তীতে মা নিজেও এসিড পানে আত্মহত্যা করে! এসিড পানে মৃত্যু হয় মা ও ছেলে দুজনেরই! এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে তেলিয়ামুড়া থানাধীন হদ্রাই -এর চাম্পামুড়া এলাকায় রবিবার সন্ধ্যায়। সংবাদে প্রকাশ, নিজ স্বামীর সঙ্গে পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে তেলিয়ামুড়া থানাধীন হদ্রাই -এর চাম্পামুড়া এলাকায় ২৮ বছর বয়সী গৃহবধূ ফুলবরানি জমাতিয়া প্রথমে তার দেড় বছর বয়সী শিশু পুত্র আয়ুশ জমাতিয়াকে রাবারে ব্যবহৃত বিষাক্ত এসিড খাইয়ে দেয় এবং পরবর্তীতে গৃহবধূ ফুলবরানিও সেই বিষাক্ত এসিড খেয়ে নিজে আত্মহত্যার পথ বেছে নেয়। গোটা ঘটনাটি ঘটে, ফুলবরানির নিজ বাড়ির পার্শ্ববর্তী একটি নির্জন লিকের পারে। পরবর্তীতে পরিবারের লোকজন এই ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে কান্নায় ভেঙে পড়ে। এই ঘটনার খবর যায় তেলিয়ামুড়া থানায়। ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে এবং মা ও পুএের মৃতদেহ উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু করে দেয়।
মৃত গৃহবধু ফুলবরানির পরিবার সূত্রে জানা যায়,, ফুলবরানি জমাতিয়ার স্বামী শম্ভু জমাতিয়া আচমকাই কিছু মাস পূর্বে ফুলবরানির সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় এবং কিছুদিন পূর্বে নাকি শম্ভু জমাতিয়া পরকীয়ায় জড়িয়ে অন্য আরেক মহিলাকে বিয়ে করে নেয়। এই খবর জানতে পেরেই ফুলবরানি মানসিকভাবে ভেঙে পড়ে এবং শেষ পর্যন্ত নিজের দেড় বছরের শিশু পুত্র সহ নিজে আত্মহত্যার পথ বেছে নেয়। এই ঘটনার খবর চাওর হতেই গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

9 + fifteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য