Friday, March 20, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদআগুনে সম্পূর্ণ বশ্মীভূত চার পরিবারের পাঁচটি বসত ঘর সহ রান্নাঘর

আগুনে সম্পূর্ণ বশ্মীভূত চার পরিবারের পাঁচটি বসত ঘর সহ রান্নাঘর

আগুনে সম্পূর্ণ বশ্মীভূত চার পরিবারের পাঁচটি বসত ঘর সহ রান্নাঘর। আগুনের লেলিহান শিখা থেকে রক্ষা পায়নি ওই পরিবার গুলির খাদ্য শস্য থেকে যাবতীয় কাগজপত্র ও আসবাবপত্র। ঘঠনা মুঙ্গীয়াকামী থানাধীন নোনাছড়া এডিসি ভিলেজের প্রজাবাহাদুর মলসুম পাড়ায়।
জানা যায়, রবিবার সন্ধ্যা নাগাদ ওই এলাকার একটি ঘর থেকে ধোয়া বেরুচ্ছে দেখে এলাকাবাসীরা দৌড়ে আসে। দেখতে দেখতেই চার পরিবারের পাঁচটি বসত ঘর সহ তাদের রান্নাঘর আগুনে লেগে যায়। যে যেমনে পারে ঘরে থাকা বা ঘরের সামনে থাকা কিছু পরিমাণ জুমের ধান বের করতে পারলেও ওই চারটি পরিবারের সারা বছরের খাদ্যশস্য জুমের ধান সহ অন্যান্য জুমের ফসল আগুনের লেলিহান শিখায় ধ্বংস হয়ে যায়। কারণ এই প্রত্যন্ত অঞ্চল থেকে অগ্নি নির্বাপক দপ্তরের দূরত্ব এতটাই যে খবর পাওয়া মাত্র ছুটে গেলেও রাস্তার প্রতিকূলতা ও বেহাল রাস্তার কারণে সময়মতো পৌঁছতে পারেনি অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। যদিও এলাকাবাসীদের সম্মিলিত প্রচেষ্টায় ওই এলাকার আরো বেশ কিছু টঙ ঘর গুলি আগুনের ছোঁয়া থেকে রক্ষা করা গেছে। তারপরও ওই চার পরিবার একেবারে নিঃস্ব হয়ে গেছে আগুনের ধ্বংসলীলায়। জানা যায়, ওই চার পরিবারের মধ্যে এক পরিবারের কর্তা সমসিং মলসুম কান্নায় একেবারে ভেঙে পড়েন আর বিলাপ করতে থাকেন কিভাবে চলবে তাদের পরিবার। কারণ, সবকিছুই আগুনের ধ্বংসলীলায় এক্কেবারে ধ্বংস হয়ে গেছে। এলাকাবাসীরা জানায় যেহেতু এই চারটি পরিবার এক্কেবারে নিঃস্ব হয়ে গেছে কাল বিলম্ব না করে প্রশাসন ও রাজ্য সরকার এই চারটি পরিবারের দিকে এগিয়ে আসে এবং সাহায্যের হাত বাড়িয়ে দেয়।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

19 + nineteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য