রাজ্য বিধানসভা ভোট ২০২৩ আগামী ১৬ ই ফেব্রুয়ারি। আর মাত্র হাতেগুনা কয়েকটি দিন। এরই মাঝে রাজনৈতিক দলগুলো নিজেদের ঘর গোছানোর কাজ সেরে নিচ্ছে। বলাচলে দলিয় প্রচারের ক্ষেত্রে বিজেপি দল অন্যান্য দলগুলোর থেকে অনেকটাই এগিয়ে। নির্বাচনে নিজেদের কর্মিসমর্থকদের উজ্জীবিত রাখতে বিভিন্ন শাখা সংগঠনের সম্মেলন জারি রেখেছে বিজেপি দল। রবিবার কৃষ্ণপুর মন্ডলের কিষান মোর্চার সম্মেলন অনুষ্ঠিত হয়। মাইগঙ্গা কমিউনিটি হলে দুপুর প্রায় ১ টা নাগাদ অনুষ্ঠিত হয় কৃষ্ণপুর মন্ডলের কিষান মোর্চার কর্মি সম্মেলন। উক্ত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি কিষান মোর্চার প্রদেশ কমিটির সভাপতি জহর সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন কিষান মোর্চার খোয়াই জেলা সম্পাদক প্রসেনজিৎ রায়, খোয়াই জেলার সহসভাধীপতি হরিশংকর পাল, কৃষ্ণপুর মন্ডল সভাপতি তপন নমঃ দাস সহ অন্যান্যরা। এদিনের এই সম্মেলনের প্রধান বক্তা বিজেপি কিষান মোর্চার রাজ্য সভাপতি জহর সাহা বক্তব্য রাখতে গিয়ে কৃষকদের কিষান সম্মান নিধি প্রকল্প থেকে শুরু করে বর্তমান উন্নয়নমুখী বিজেপি সরকার রাজ্যের কৃষকদের উন্নয়নের স্বার্থে কৃষক কল্যাণমূলক যে সকল উদ্যোগগুলি গ্রহণ করেছে সেগুলির খতিয়ান তুলে ধরেন।।



