Friday, March 20, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদজনজাতিদের প্রকৃত উন্নয়নের কারিগর বিজেপি, কল্যাণপুরে দাবি করলেন সাংসদ রেবতি

জনজাতিদের প্রকৃত উন্নয়নের কারিগর বিজেপি, কল্যাণপুরে দাবি করলেন সাংসদ রেবতি

২৭ কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জনজাতি অধ্যুষিত সর্বং বাজারে আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচন উপলক্ষে জনজাতি মোর্চার আহবানে মন্ডল ভিত্তিক এক জন জমায়েত অনুষ্ঠিত হয়। এই জনজমায়েত ঘিরে সকাল থেকেই সর্বং বাজার এবং সন্নিহিত এলাকা সহ সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের জনজাতি অধ্যুষিত এলাকাগুলোর মধ্যে ব্যাপক তৎপরতার ভাব পরিলক্ষিত হয়।
পূর্বঘুষিত সুচি অনুযায়ী দুপুর দুটা নাগাদ এই জন জমায়েত শুরু হয়, এই জনজমায়েতে সভাপতিত্ব করেন জনজাতি মোর্চার কল্যাণপুর মন্ডল সভাপতি রঞ্জন দেববর্মা। প্রধান বক্তার ভাষণে পূর্ব ত্রিপুরা আসনের মাননীয় সাংসদ রেবতী ত্রিপুরা এই সময় এর মধ্যে গোটা ত্রিপুরা রাজ্যে জনজাতিদের কল্যাণে বর্তমান বিজেপি আইপিএফটি জোট সরকার দারুন ভাবে এবং স্বতঃস্ফূর্তভাবে কাজ করেছে বলে অভিমত ব্যক্ত করেন। তিনি দাবি করেন স্বাধীনতার পর থেকে ভারতবর্ষে যতগুলো সরকার প্রতিষ্ঠিত হয়েছে প্রত্যেকটা সরকার জনজাতিদের নামে শুধুমাত্র রাজনীতি করেছে তবে এই সময়ের মধ্যে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন দেশের সরকার গোটা দেশেই জনজাতিদের আর্থসামাজিক ব্যবস্থার মান উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলে সর্বং বাজারে দাবী করলেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসন থেকে নির্বাচিত রেবতী ত্রিপুরা। এই সময় এর মধ্যে গোটা রাজ্যের জনজাতিদের নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন রেবতী ত্রিপুরা তবে রাজ্যের দিকে দিকে জনজাতিসহ সমস্ত অংশের মানুষ ঐক্যবদ্ধভাবে, সংগঠিত ভাবে, উন্নয়নের স্বার্থে বিজেপি নেতৃত্বাধীন সরকার পুনঃপ্রতিষ্ঠার জন্য ইতিমধ্যে প্রস্তুতি নিয়ে নিয়েছেন বলে জোরালো দাবি করেন শ্রী ত্রিপুরা। পাশাপাশি তিনি আজ আরও একবার এখনো যে সমস্ত জনজাতিরা জনজাতি মোর্চা বা ভারতীয় জনতা পার্টির ছত্র ছায়া থেকে দূরে রয়েছে তাদেরকে জনজাতি মোর্চার পতাকা তলে সামিল হয়ে উন্নয়ন যজ্ঞে শামিল হওয়ার আহ্বান রাখেন। এছাড়াও আজকের এই জমায়েতে স্থানীয় বিধায়ক পিনাকী দাস চৌধুরী আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থীকে জনজাতি অংশের উন্নয়ন সহ সমগ্র অংশের উন্নয়নের গতি কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিপুল ভোটে জয়ী করার যেমন আহ্বান রাখেন ঠিক তেমনি বিভিন্নভাবে কোথাও জুটের নামে বা অন্যান্য নানান কৌশলে যেভাবে জাতি জনজাতি অংশের একটা অংশকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে, সেই চেষ্টাকে চোখ কান খোলা রেখে মোকাবেলা করার জন্য আবেদন রাখেন কল্যাণপুরের বর্তমান বিধায়ক পিনাকী দাস চৌধুরী। এই সারা জাগানো জনজমায়েতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিজেপি দলের কল্যাণপুর মন্ডল সভাপতি জীবন দেবনাথ, সহ-সভাপতি পূর্ণেন্দু ভট্টাচার্য ,জনজাতি নেত্রী ইন্দ্রানী দেববর্মা, বিজেপি নেতৃত্ব সোমেন গুপ প্রমুখরা। এদিকে এই জনজাতি অধ্যুষিত সর্বং বাজারের জনজমায়েতকে ঘিরে যাতে কোন প্রকারের অপ্রীতিকর ঘটনা সংঘটিত না হয় তার জন্য গোটা এলাকাকে পুলিশি নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 × two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য