উল্লেখ্য থাকে,, তেলিয়ামুড়া থানাধীন করইলং এলাকার বাসিন্দা টিটু সরকার নামের এক যুবক’কে তার আপন বড়ো ভাই মিটন সরকার লোহার রড দিয়ে বেধড়ক ভাবে মারধর করে। এতে গুরুতর আহত হয় ছোট ভাই টিটু সরকার। মূলত, তাদের মায়ের ব্যাঙ্ক একাউন্টে জমানো টাকা-পয়সা নিয়ে প্রথমে কথা কাটাকাটি এবং এই কথা কাটাকাটি থেকে হাতাহাতি। আর এতেই মিটন সরকার নামের বড়ো ভাইয়ের মারে গুরুতর আহত হয় টিটু সরকার নামের ছোট ভাই। পরবর্তীতে আহত টিটু সরকার’কে এলাকার লোকজন উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। সেখানে নিয়ে এলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে প্রেরণ করে। জানা গেছে,, টিটু সরকারের হাতে প্রচন্ড আঘাত লাগে, এতে তার একটি হাত সম্পূর্ণ ভাবে ভেঙ্গে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা করইলং এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।।



