Wednesday, March 18, 2026
বাড়িখবররাজ্যআবারও চাকুরীর দাবিতে শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে ধর্না এস টি জি টি যোগ্যতা...

আবারও চাকুরীর দাবিতে শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে ধর্না এস টি জি টি যোগ্যতা অর্জনকারীদের

সোমবার এস টি জি টি যোগ্যতা অর্জনকারীরা একসঙ্গে নিয়োগের দাবিতে রাজ্যের শিক্ষা মন্ত্রীর বাড়ির সামনে ধর্নায় বসেন। বলা চলে চাকরিতে নিয়োগের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এস টি জি টি যোগ্যতা অর্জনকারী বেকার যুবক যুবতীরা। তাছাড়া মন্ত্রীদের সঙ্গে দেখা করে মিলছিল আশ্বাস প্রতিশ্রুতি। সামনে নির্বাচন, এ অবস্থায় এসটিজি টি যোগ্যতা অর্জনকারীদের দ্রুত একসঙ্গে নিয়োগের দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের অভিযোগ আন্দোলনে নামতেই পুলিশ তাদের গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। এদিন তারা ক্ষোভ উগড়ে দেন রাজ্যের শিক্ষামন্ত্রীর ভূমিকায়। তাদের প্রশ্ন তারা কি অপরাধ করেছে ? অনেকে লোন নিয়ে বা খুব কষ্টে বিভিন্ন ভাবে বি এড,ডি এল এড করেছেন।অনেকে ঋণের কিস্তিও ঠিকমতো দিতে পারছেন না। এ অবস্থায় তাদের কি অপরাধ বলে শিক্ষামন্ত্রী উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য