Monday, April 13, 2026
বাড়িখবররাজ্যটিটিএএডিসি নির্বাচনে জনজাতিদের অদম্য উৎসাহ: মেশিন বিভ্রাট কাটিয়ে ফের সচল ভোটগ্রহণ! ৯০...

টিটিএএডিসি নির্বাচনে জনজাতিদের অদম্য উৎসাহ: মেশিন বিভ্রাট কাটিয়ে ফের সচল ভোটগ্রহণ! ৯০ বছর বয়সেও ভোট দিতে পৌঁছলেন রবিচরণ!

১২ এপ্রিল টিটিএএডিসি নির্বাচনের ভোট গ্রহন পর্ব শুরু হতেই খোয়াই জেলার ১২: রামচন্দ্রঘাট কেন্দ্রের শরৎচন্দ্র চৌপাড়া ভোটকেন্দ্রে ভোটদানে কিছুটা বিঘ্ন ঘটে। প্রিসাইডিং অফিসার জানান, সকাল সাড়ে ৯টা নাগাদ যখন ৬৬টি ভোট সম্পন্ন হয়েছে, তখনই হঠাৎ ইভিএম (EVM) মেশিনটি বিকল হয়ে পড়ে। এর ফলে প্রায় ৪০ থেকে ৪৫ মিনিট ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ বন্ধ থাকে। লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের মধ্যে কিছুটা বিরক্তি দেখা দিলেও প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। খবর পেয়ে সেক্টর অফিসার ও কারিগরি দল দ্রুত ওই কেন্দ্রে পৌঁছে বিকল মেশিনটি পরিবর্তন বা রিপ্লেস করেন। নতুন মেশিন লাগানোর পর পুনরায় ভোটগ্রহণ শুরু হয়। প্রিসাইডিং অফিসার বর্তমানে ভোটদান প্রক্রিয়া অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণভাবে চলছে বলে নিশ্চিত করেছেন।

দীর্ঘ প্রতীক্ষার পর আজ অনুষ্ঠিত হচ্ছে টিটিএএডিসি (TTAADC) নির্বাচন। সকাল থেকেই খোয়াই মহকুমার বিভিন্ন ভোটকেন্দ্রগুলোতে জনজাতি অংশের মানুষের মধ্যে এক অভূতপূর্ব উচ্ছ্বাস ও উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে পাহাড়ি এলাকার ভোটকেন্দ্রগুলোতে যুবকদের পাশাপাশি বয়োবৃদ্ধদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

গণতন্ত্রের উৎসবে শামিল হতে বয়সের ভারও বাধা হয়ে দাঁড়াতে পারেনি ৯০ বছর বয়সী রবিচরণ দেববর্মার কাছে। আজ সকালে তিনি খোয়াইয়ের শরৎচন্দ্র চৌপাড়া এসবি স্কুল ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। তাঁর এই উৎসাহ নতুন প্রজন্মের ভোটারদের কাছে এক অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে। নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং ভোটারদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করছে যে, পাহাড়ি জনপদের মানুষ তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগে কতটা সচেতন। বেলা বাড়ার সাথেসাথেভোটকেন্দ্রগুলোতে দীর্ঘ লাইন আরও দীর্ঘায়িত হচ্ছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য