Thursday, April 9, 2026
বাড়িখবররাজ্যগ্রীষ্মে বাজার ছেয়ে গেছে তরমুজে, বহিরাজ্যের ফলেই চাহিদা মেটাচ্ছে ব্যবসায়ীরা

গ্রীষ্মে বাজার ছেয়ে গেছে তরমুজে, বহিরাজ্যের ফলেই চাহিদা মেটাচ্ছে ব্যবসায়ীরা

গ্রীষ্মের তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে বাজারে বেড়েছে রসালো ফল তরমুজের চাহিদা। শহরের বিভিন্ন বাজারের মতো মহারাজগঞ্জ বাজারেও এখন চোখে পড়ছে তরমুজের স্তুপ। তবে এই তরমুজের অধিকাংশই রাজ্যের উৎপাদিত নয়, বরং বহিরাজ্য থেকেই আমদানি করা হচ্ছে।

ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, সুদূর মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গ থেকে প্রচুর পরিমাণে তরমুজ আসছে বাজারে। যদিও এই তরমুজের গুণগত মান স্থানীয় তরমুজের তুলনায় কিছুটা নিম্নমানের বলে দাবি করা হচ্ছে, তবুও চাহিদা কমেনি ক্রেতাদের মধ্যে।

বর্তমানে পাইকারি বাজারে তরমুজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ২০ থেকে ২২ টাকা দরে। অন্যদিকে খুচরো বাজারে একই তরমুজ বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকা কেজি দরে।

মহারাজগঞ্জ বাজারের এক ব্যবসায়ী জানান, তরমুজের দাম মূলত আমদানির উপর নির্ভর করে। বর্তমানে চাহিদা বেশি থাকলেও সরবরাহও পর্যাপ্ত রয়েছে, ফলে দাম কিছুটা কম রয়েছে। গরম বাড়ার সঙ্গে সঙ্গে আগামী দিনে তরমুজের চাহিদা আরও বাড়বে বলেই মনে করছেন ব্যবসায়ীরা।

সবমিলিয়ে, গরমে স্বস্তি পেতে সাধারণ মানুষের ভরসা এখন এই তরমুজই, যদিও তা বহিরাজ্যের উপর নির্ভরশীল।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nineteen − 10 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য