Thursday, April 9, 2026
বাড়িখবররাজ্যবিশ্ব হোমিওপ্যাথিক দিবস উপলক্ষে আগরতলায় শোভাযাত্রার শুভ সূচনা

বিশ্ব হোমিওপ্যাথিক দিবস উপলক্ষে আগরতলায় শোভাযাত্রার শুভ সূচনা

বিশ্ব হোমিওপ্যাথিক দিবসকে সামনে রেখে রাজ্যজুড়ে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে রবিবার আগরতলা শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এই শোভাযাত্রার শুভ সূচনা করেন জাতীয় স্বাস্থ্য মিশনের অতিরিক্ত মিশন ডাইরেক্টর নুপুর দেববর্মা।

শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে এবং এতে অংশ নেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিক, চিকিৎসক, হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতির সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গসহ বহু সাধারণ মানুষ। শোভাযাত্রার মাধ্যমে হোমিওপ্যাথিক চিকিৎসার গুরুত্ব, এর উপকারিতা এবং জনসচেতনতা বৃদ্ধির বার্তা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নুপুর দেববর্মা বলেন, হোমিওপ্যাথি একটি নিরাপদ ও কার্যকর চিকিৎসা পদ্ধতি, যা মানুষের কাছে আরও বেশি করে পৌঁছে দেওয়া প্রয়োজন। তিনি সকলকে এই চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থা রাখার আহ্বান জানান। বিশ্ব হোমিওপ্যাথিক দিবস উপলক্ষে আগামী দিনগুলোতে রাজ্যের বিভিন্ন স্থানে স্বাস্থ্য শিবির, সচেতনতা কর্মসূচি এবং বিনামূল্যে চিকিৎসা পরিষেবারও আয়োজন করা হবে বলে জানা গেছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

9 + eighteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য