প্রতি বছরের মত এবারও ঈদে মিলাদুন্নবী তথা সু ভ্রাতৃত্ব সম্মেলন করবে ইন্দ্রনগরের গাউছিয়া সমিতি। আগামী 2 মে এই ধর্মীয় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ।এই সৌভ্রাতৃত্ব সম্মেলনকে কেন্দ্র করে ওয়াজ মাহফিল এর আয়োজন করা হবে ।থাকবে মেলা ।২ মে মাঝরাত পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠানটিকে সার্বিকভাবে সাফল্যমন্ডিত করে তুলতে রবিবার ইন্দ্রনগর মসজিদে গাউছিয়া সমিতির এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয় ।প্রস্তুতি বৈঠক থেকে একটি অস্থায়ী কমিটি গঠন করা হয় যারা এই অনুষ্ঠানটি পরিচালা করবেন।এই ধর্মীয় অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেছেন ইন্দ্রনগর গাউছিয়া সমিতি।



