ত্রিপুরা হাইকোর্টের বর্ষীয়ান আইনজীবী সংকর ভট্টাচার্য গতকাল হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। তাঁর মৃত্যুতে রাজ্যের আইনজীবী মহলসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।
রবিবার তাঁর মরদেহ আগরতলায় কংগ্রেস ভবনে নিয়ে আসা হলে সেখানে উপস্থিত হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ কংগ্রেস দলের অন্যান্য নেতৃবৃন্দ পুষ্পার্ঘ্য অর্পণ করে শেষ শ্রদ্ধা জানান। সংকর ভট্টাচার্য ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের লিগেল অ্যান্ড হিউম্যান রাইটস ডিপার্টমেন্টের একজন সক্রিয় সদস্য ছিলেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন, সংকর ভট্টাচার্যের প্রয়াণে রাজ্যের আইনজীবী মহল ও কংগ্রেস পরিবার এক নিবেদিতপ্রাণ সহযোদ্ধাকে হারাল। আশি বাবু উনার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন ।



