আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে শনিবার ১৪-বোধজংনগর-ওয়াক্কিনগর উপজাতি সংরক্ষিত আসনে তিপ্রা মথা প্রার্থী রুনীয়েল দেববর্মার সমর্থনে আনারস চিহ্নে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানিয়ে
বরকাঠাল বাজার এলাকায় এক মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি বরকাঠাল বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। এদিনের মিছিলে দলীয় কর্মী-সমর্থকদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।
এদিন সাংবাদিকদের রুনীয়েল দেববর্মা নিজের জয়ের বিষয়ে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন। তিনি জানান, মানুষের ব্যাপক সাড়া ও সমর্থন তাদের পক্ষে রয়েছে। পাশাপাশি তিনি দাবি করেন, এবারের নির্বাচনেও তৃপ্রা মথা ২৫টি আসন পেয়ে এডিসিতে পুনরায় ক্ষমতায় আসবে বলে।



