Sunday, April 5, 2026
বাড়িখবররাজ্যবিশালগড় গুলি কাণ্ডে আটক আরো এক অভিযুক্ত

বিশালগড় গুলি কাণ্ডে আটক আরো এক অভিযুক্ত

বিশালগড়ে ঠিকেদারের বাড়িতে ঘটে যাওয়া গুলিকাণ্ডের ঘটনায় পুলিশ আরও এক কুখ্যাত অভিযুক্তকে আটক করেছে। আটক সমরদ্বীপ বর্ধন ওরফে সাগরকে মধুপুর এলাকা থেকে বিশালগড় থানার পুলিশ আটক করে। ঘটনার পর থেকেই পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আসছিল এবং সেই অভিযানের ফলেই তাকে আটক করা সম্ভব হয়েছে। তবে এই ঘটনায় মূল অভিযুক্ত রণবীর দেবনাথ ও সোহেল এখনো অধরা রয়েছে। পুলিশ এখনো পর্যন্ত রণবীর ও সোহেলকে আটক করতে পারছে না।

জানা গেছে, রণবীর ও সোহেল পুলিশের চোখ এড়িয়ে এলাকায় ঘুরে বেড়াচ্ছে তবুও এখনো পর্যন্ত তাদের আটক করতে পারছে না পুলিশ। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বাড়ছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

16 − 10 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য