Monday, March 30, 2026
বাড়িখবররাজ্যপেট্রোপণ্য সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সরবরাহ অক্ষুন্ন রাখতে মুখ্যসচিবের সভাপতিত্বে বৈঠক

পেট্রোপণ্য সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সরবরাহ অক্ষুন্ন রাখতে মুখ্যসচিবের সভাপতিত্বে বৈঠক

রাজ্যে পেট্রোলিয়ামজাত পণ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর নিরবচ্ছিন্ন সরবরাহ এবং সুষ্ঠু বিতরণ নিশ্চিত করার লক্ষ্যে আজ সচিবালয়ের ২ নং কনফারেন্স হলে মুখ্যসচিব জে. কে. সিনহার সভাপতিত্বে এক রাজ্যস্তরীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতেই মুখ্যসচিব জে.কে. সিনহা বিভিন্ন দপ্তরের প্রধান সচিব, সচিব এবং আধিকারিকদের কাছ থেকে সংশ্লিষ্ট দপ্তরের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিতভাবে অবগত হন। তিনি জানান, রাজ্যে বর্তমানে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিশেষ করে পেট্রোলিয়ামজাত পণ্যের কোনও সংকট নেই। যদিও দেশের বিভিন্ন প্রান্তে কিছু সমস্যার খবর সামনে এসেছে। তবে রাজ্যের পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

তিনি আগাম প্রস্তুতির উপর বিশেষ গুরুত্ব আরোপ করে বলেন, যে কোনও সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব দপ্তরকে সতর্ক ও প্রস্তুত থাকতে হবে। কতিপয় সামাজিক মাধ্যমে ভুয়ো বা বিভ্রান্তিমূলক খবর এড়িয়ে চলার পাশাপাশি সঠিক তথ্য জনসাধারণের কাছে পৌঁছে দিতে তিনি গুরুত্ব আরোপ করেন। কোনও অবস্থাতেই যাতে অযথা আতঙ্ক সৃষ্টি না হয় সে বিষয়েও তিনি সকলকে সচেতন করার আহ্বান জানান।

বৈঠকে মুখ্যসচিব বলেন, রাজ্যের কোথাও কোনও সমস্যার উদ্ভব হলে তা দ্রুত তদারকি করে অবিলম্বে সমাধান করতে হবে। একই সঙ্গে কালোবাজারি কিংবা জনসাধারণকে বিভ্রান্ত করার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। নিত্যপ্রয়োজনীয় জিনিস সরবরাহে যেন কোনও ধরনের বিঘ্ন না ঘটে এবং সাধারণ মানুষের যেন কোনও সমস্যা না হয় সে বিষয়ে নজরদারি আরও জোরদার করতে মুখ্যসচিব নির্দেশ দেন।

বৈঠকে মুখ্যমন্ত্রীর সচিব ড. পি. কে. চক্রবর্তী সহ বিভিন্ন দপ্তরের প্রধান সচিব, সচিব, ত্রিপুরা পুলিশের মহানির্দেশক সহ টি.এন.জি.সি.এল.-এর আধিকারিকগণ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

sixteen + twenty =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য