Sunday, March 29, 2026
বাড়িখবররাজ্যপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১৩২ তম মন কি বাত অনুষ্ঠান শ্রবণে মুখ্যমন্ত্রী অধ্যাপক...

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১৩২ তম মন কি বাত অনুষ্ঠান শ্রবণে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা

রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো বড়জলা বিধানসভা কেন্দ্রের ২২ নম্বর বুথেও রবিবার আয়োজন করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩২তম পর্ব শোনার কর্মসূচি।

এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে ত্রিপুরার উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে রাজ্যের জম্পুই পাহাড়ের কোলে অবস্থিত প্রায় ৩০০০ ফুট উচ্চতার ভাংমুন এলাকার বাসিন্দাদের এক অনন্য উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। বৃষ্টির জল সংরক্ষণের মাধ্যমে ওই এলাকার মানুষরা দীর্ঘদিনের জলের তীব্র সংকট কাটিয়ে উঠে টেকসই জীবনের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে উল্লেখ করেন তিনি। এছাড়াও এদিন খোদ প্রধানমন্ত্রীর মুখে ত্রিপুরার সোলার বিদ্যুতের সাফল্যের কথা কথা উঠে আসে। পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনার মাধ্যমে রিয়াং বসতিপূর্ণ বিভিন্ন জায়গা সহ বিভিন্ন পাহাড়ি এলাকায় সোলার মিনি গ্রিডের মাধ্যমে আলো পৌঁছানো সম্ভব হচ্ছে। প্রধানমন্ত্রীর এই স্বীকৃতিতে রাজ্যজুড়ে গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে। মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা বলেন, ভাংমুনের মানুষের এই উদ্যোগ গোটা রাজ্যের জন্য এক অনুপ্রেরণা, যা ভবিষ্যতে জল সংরক্ষণে আরও সচেতনতা গড়ে তুলতে সহায়ক হবে।

তিনি আরও বলেন, রাজ্যের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে জাতীয় স্তরে তুলে ধরার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি রাজ্যবাসীর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করা হচ্ছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য