কাজের স্থায়ীকরণ এবং স্থির বেতন চান রাজ্যের বিভিন্ন মহাবিদ্যালয়ে কর্মরত অতিথি অধ্যাপকরা ।শনিবার মহিলা মহাবিদ্যালয়ে গেস্ট লেকচারার্স কর্মচারী সংঘের উদ্যোগে এক বার্ষিক সভার আয়োজন করা হয় ।এই সভায় রাজ্যের বিভিন্ন মহাবিদ্যালয়ে কর্মরত গেস্ট লেকচারাররা উপস্থিত ছিলেন ।সভায় তাদের কাজের বিভিন্ন সুবিধা এবং অসুবিধা গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। গেস্ট লেকচারারদের মূল দাবি কাজের স্থায়ীকরণ এবং স্থির বেতন প্রদান করা। এদিন সংগঠনের পক্ষ থেকে এক নেতৃত্ব জানান, দাবি উপস্থাপন করতে তারা একাধিকবার রাজ্যের উচ্চ শিক্ষা মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাতের উদ্যোগ নেন ।কিন্তু এখন পর্যন্ত তারা সাক্ষাৎ পাননি ।গেস্ট লেকচারদের আরেকটি দাবি ,বছর বছর ইন্টারভিউর মাধ্যমে যোগ্যতা প্রমানে হয়রানি বন্ধ করা হোক ।তারা আরো জানান, রাজ্য বিধানসভার তথ্যের ভিত্তিতে রাজ্যের বিভিন্ন মহাবিদ্যালয় গুলিতে ৭০০ জনের উপর অতিথি অধ্যাপক রয়েছেন ।তারা রাজ্যের উচ্চশিক্ষার প্রসারে নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছেন।



