মহারাজা বীরবিক্রম কলেজের রসায়ন বিভাগের উদ্যোগে এবং এমবিবি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় আজ ‘ইমার্জিং এরিয়াজ অব ক্যামিস্ট্রি: কারেন্ট ট্রেন্ডস, চ্যালেঞ্জেস এন্ড ফিউচার প্রসপেক্টস’ শীর্ষক দু’দিনব্যাপী জাতীয় সেমিনারের আয়োজন করা হয়। এমবিবি কলেজের রবীন্দ্র হলে আয়োজিত এই সেমিনারের উদ্বোধন করে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য পদ্মশ্রী ড. অরুণোদয় সাহা বলেন, এই ধরণের সেমিনার রসায়ন পরীক্ষাগারের গবেষকদের আরও উৎসাহিত করবে। পাশাপাশি শিক্ষার্থীদেরও গবেষণামূলক কাজে এগিয়ে যাওয়ার বার্তা প্রদান করবে। তিনি এই সেমিনারের সফলতা কামনা করেন। অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন এমবিবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. বিভাস দেব, এমবিবি কলেজের অধ্যক্ষ ড. অর্জুন গোপ এবং কলকাতার ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্সের বিজ্ঞানী অধ্যাপক সুব্রত ঘোষ। এই সেমিনারে মোট ১৭৫ জন রসায়নবিদ অংশগ্রহণ করেন।



