Thursday, March 19, 2026
বাড়িখবররাজ্য১২ এপ্রিল এডিসির নির্বাচন করার জন্য রাজ্য নির্বাচন কমিশনের কাছে বিধানসভার অনুরোধ

১২ এপ্রিল এডিসির নির্বাচন করার জন্য রাজ্য নির্বাচন কমিশনের কাছে বিধানসভার অনুরোধ

১৩ এপ্রিলের পরিবর্তে আগামী ১২ এপ্রিল ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের সাধারণ নির্বাচন করার জন্য রাজ্য নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানিয়ে আজ রাজ্য বিধানসভায় একটি সর্বসম্মত প্রস্তাব গৃহীত হয়েছে। বিধায়ক সুদীপ রায় বর্মণ সভায় বিষয়টি উত্থাপন করে বলেন, আগামী ১৩ এপ্রিল এডিসি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে রাজ্য নির্বাচন কমিশন গতকাল ঘোষণা করেছে। ১৩ এপ্রিল রাজ্যের বিভিন্ন সম্প্রদায়ের সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান থাকায় ঐদিন ভোটগ্রহণ করা হলে ভোটারগণ সমস্যায় পড়বেন। বিষয়টি বিবেচনায় রেখে নির্বাচনের দিন পরিবর্তন করার জন্য তিনি সবার দৃষ্টি আকর্ষণ করেন। তার সঙ্গে সহমত পোষণ করেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, বিধায়ক রঞ্জিত দেববর্মা ও চিত্ত দেববর্মা। সংসদ বিষয়ক মন্ত্রী রতনলাল নাথ বলেন, সভায় এই বিষয়ে ঐকমত্য স্থাপিত হলে এ বিষয়ে সরকার পক্ষের কোনও সমস্যা নেই। শেষ পর্যন্ত সভায় বিভিন্ন দিক বিবেচনা করে নির্বাচন ঘোষিত সময়ের চেয়ে একদিন এগিয়ে এনে ১২ এপ্রিল করার বিষয়ে সমস্ত পক্ষ সহমত পোষণ করে। এই মর্মে একটি সর্বসম্মত প্রস্তাবও গৃহীত হয় এবং এটি রাজ্য নির্বাচন কমিশনের কাছে প্রেরণের সিদ্ধান্ত নেওয়া হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 × 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য