উপজাতি কল্যাণ দপ্তরের পশ্চিম জেলার উদ্যোগে বৃহস্পতিবার পরিচ্ছন্ন ছাত্রাবাস সবুজ ছাত্রাবাস অভিযানের অঙ্গ হিসেবে বিভিন্ন হোস্টেলকে পুরস্কৃত করা হলো ।এর জন্য তিনটি এসটি বয়েজ হোস্টেল এবং তিনটি এসটি গার্লস হোস্টেলকে নির্বাচিত করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর সুকান্ত একাডেমী প্রেক্ষাগৃহে আয়োজিত এক অনুষ্ঠানে নির্বাচিত ছাত্রাবাস ও ছাত্রী বাস গুলিকে পুরস্কৃত করা হয় ।এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ জনজাতি কল্যাণ দপ্তরের পশ্চিম জেলার আধিকারিকরা ।অনুষ্ঠানে পুরস্কার প্রাপ্ত তিনটি করে ছাত্রাবাস ও ছাত্রী বাসের কর্তৃপক্ষের হাতে নগদ অর্থ ও প্রশংসাপত্র তুলে দেওয়া হয়। প্রথম পুরস্কার হিসেবে প্রদান করা হয় ৩০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ২০ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার ১০ হাজার টাকা। ছাত্রীবাস গুলির মধ্যে ক্লিন হোস্টেল এবং গ্রীন হোস্টেল ক্যাম্পেইনে প্রথম হয়েছে সুরেন্দ্রনগর এসটি গার্লস হোস্টেল ,দ্বিতীয় রাজধানীর এমটিবি এসটি গার্লস হোস্টেল এবং তৃতীয় জিরানিয়া মহাকুমার খুম্পুই এসটি গার্লস হোস্টেল।



