Monday, March 2, 2026
বাড়িখবররাজ্যস্কলারশিপ বিতর্কে ওবিসি কল্যাণ দপ্তর এর আধিকারিক ঘেরাও

স্কলারশিপ বিতর্কে ওবিসি কল্যাণ দপ্তর এর আধিকারিক ঘেরাও

মুখ্যমন্ত্রী নিজে উদ্যোগী হয়ে সমস্যার সমাধান করে দিলেও স্কলারশিপ প্রদান নিয়ে দিল্লির দরবার দেখিয়ে দিলেন ওবিসি কল্যাণ দপ্তরের আধিকারিক ।এদিন স্কলারশিপের দাবিতে দপ্তরের আধিকারিককে ঘেরাও করে বিক্ষোভ দেখান ছাত্র-ছাত্রীরা।

৮ মাস সময় গড়িয়ে গেল। দাঁড় গোড়ায় আরো একটি অর্থ বর্ষের সূচনা লগ্ন ।কিন্তু এখন পর্যন্তও ২০২৪ -২৫ অর্থ বর্ষের স্কলারশিপ পাচ্ছেন না ওবিসি সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীরা। একদিকে টাকা জমা দেওয়ার জন্য ছাত্র-ছাত্রীদের উপর চাপ বাড়িয়ে চলছে কলেজ কর্তৃপক্ষ ।অন্যদিকে টাইফেন্ড প্রদান নিয়ে দপ্তর থেকে তারিখের পর তারিখ ঘোষণা করা হচ্ছে।শেষবার ছাত্র-ছাত্রীদের আশ্বাস দেওয়া হয়েছিল ২৮ ফেব্রুয়ারির মধ্যে স্কলারশিপের টাকা প্রদান করা হবে ।কিন্তু এই আশ্বাসের ভিত্তিতে কোন কাজ না হওয়ায় সোমবার ওবিসি কল্যাণ দপ্তরের আধিকারিক কে ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন ওবিসি সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা ।এদিন এক ছাত্রী জানান ,২০২৫ সালের অগাস্ট মাসে স্টাইপেন্ড পাওয়ার কথা ছিল ।এখন ২০২৬ সালের মার্চ মাস চলছে ।কিন্তু স্টাইপেন্ডের দেখা নেই ।এই নিয়ে তিনি নিজে পাঁচবার ঘাটের পয়সা খরচ করে ওবিসি ওয়েলফেয়ার দপ্তরে এসেছেন ।এখন দপ্তরের এক আধিকারিক বলছেন কবে নাগাদ স্কলারশিপের টাকা দেওয়া হবে সেই সম্পর্কে কোন তারিখ দিতে পারছেন না তারা ।সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি।

এদিন স্কলারশিপ প্রদান নিয়ে ক্ষুব্ধ ছাত্রছাত্রীদের ঘেরাওয়ে থাকা ওবিসি কল্যাণ দপ্তরের অধিকর্তা নির্মল অধিকারীর কাছে বিষয়টি জানতে চাওয়া হলে তিনি বিষয়টি নিয়ে দিল্লির কথা পারেন ।তিনি জানান, স্কলারশিপের সমস্যা রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে উদ্যোগ গ্রহণ করে সমাধান করেছেন ।ওবিসি কল্যাণ দপ্তর এবং অর্থ দপ্তরের মঞ্জুরি পেয়ে ৭ হাজার ৫০ জনের স্কলারশিপ প্রাপ্তির চূড়ান্ত তালিকা দিল্লিতে পাঠানো হয়েছে ।দিল্লির মিনিস্ট্রি অফ ফিনান্স থেকে ছাত্র-ছাত্রীদের স্টাইপেন্ড প্রদান করা হয় ।স্কলারশিপ পাওয়া নিয়ে রাজ্য দপ্তরের কোনো সমস্যা নেই বলেও জানান তিনি।

এদিন স্কলারশিপ প্রাপ্তি নিয়ে ক্ষুব্ধ ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ প্রদর্শনের খবর পেয়ে ওবিসি কল্যাণ দপ্তরে ছুটে যায় পুলিশ ।পুলিশ আধিকারিকরা ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলে আধিকারিককে ঘেরাও মুক্ত করে পরিস্থিতি আয়ত্তে আনেন৷

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nineteen − five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য