এপস্টেইন ফাইলে নাম জড়ানো কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরীর ইস্তফা চেয়ে রবিবার বিক্ষোভ প্রদর্শন করলো প্রদেশ মহিলা কংগ্রেস। কংগ্রেস ভবনের সামনে এই কর্মসূচি পালন করা হয় ।কর্মসূচি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরীর বিরুদ্ধে স্লোগান তোলা হয়। এই প্রসঙ্গে প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী জানান ,এপস্টেইন ফাইলের নথিতে হরদীপ পুরির নাম জড়িয়ে রয়েছে ।জড়িয়ে রয়েছে প্রধানমন্ত্রীর বন্ধু অনিল আম্বানির নামও। কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরী কে অবিলম্বে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করতে হবে ।অন্যথায় সর্বভারতীয় মহিলা কংগ্রেস দেশব্যাপী এই দাবিতে তীব্র গণ আন্দোলন সংঘটিত করে তুলবে ।প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী আরো জানান ,এপস্টৈইন ফাইলের নথি প্রমাণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মহিলা বিরোধী।



