গত ২৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাতে হাঁপানিয়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটে। সকালের বিদ্যালয় খোলার পর প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক ব্যাপারটি লক্ষ্য করেন যে অফিস কক্ষের তালা ভাঙ্গা অবস্থায় রয়েছে। পরে প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকরা এসে দেখেন যে অফিসের আলমারি সহ সব আলমারি ভাঙ্গা হয়েছে এবং কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র সহ নগদ কিছু টাকা চুরি হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে এবং আশেপাশের সবকিছু খতিয়ে দেখেছেন। দুর্বৃত্তরা তালা ভাঙ্গা সাথে সাথে সিসি ক্যামেরা গুলো নষ্ট করে দিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতের অন্ধকারে দুর্বৃত্তরা এই চুরি সংঘটিত করেছে।



