Friday, February 27, 2026
বাড়িখবররাজ্যউচ্চমাধ্যমিক পরীক্ষা শান্তিপূর্ণভাবে সমাপ্ত

উচ্চমাধ্যমিক পরীক্ষা শান্তিপূর্ণভাবে সমাপ্ত

ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চমাধ্যমিক পরীক্ষার আজ ছিলো বাংলা / হিন্দি / ককবরক / মিজো ভাষার পরীক্ষা। এছাড়া মাদ্রাসা ফাজিল আর্টস এবং মাদ্রাসা ফাজিল থিওলজির ছিলো বাংলা বিষয়ের পরীক্ষা। রাজ্যের মোট ৬২টি উচ্চতর মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রের অন্তর্গত সবকয়টি পরীক্ষাস্থলের অবস্থা শান্তিপূর্ণ ছিলো। আজ উচ্চতর মাধ্যমিকের বাংলা /হিন্দি / ককবরক / মিজো, মাদ্রাসা ফাজিল আর্টসের বাংলা ও মাদ্রাসা ফাজিল থিওলজির বাংলা পরীক্ষায় ২৫,০২১ জন পরীক্ষার্থী নথিভুক্ত ছিলো। সারা রাজ্যে পরীক্ষায় বসেছিলো ২৪,৮২১ জন পরীক্ষার্থী। অনুপস্থিতির সংখ্যা মোট ২০০ জন। ছাত্রছাত্রীর উপস্থিতির শতকরা হার ৯৯.২০।

আজকের পরীক্ষায় ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ড. ধনঞ্জয় গণচৌধুরী রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দির, পি.এম.-শ্রী কামিনী কুমার সিংহ মেমোরিয়াল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, বোধজং উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বিজয় কুমার উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরীক্ষাস্থলগুলি পরিদর্শন করেন। পর্ষদের সচিব ড. জয়দীপ ভট্টাচার্য ও ও.এস.ডি. নীলমাধব সাহা হাঁপানিয়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, পূর্ব গোকুলনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, বিশালগড় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, সিপাহীজলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষাস্থলগুলি পরিদর্শন করেন। তাছাড়া পর্ষদের ও.এস.ডি. কিশোর দত্ত বড়কাঁঠালিয়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন। আগামী ২ মার্চ উচ্চতর মাধ্যমিকের সংস্কৃত, স্ট্যাটিসটিক্স, আরবিক ও মাদ্রাসা ফাজিল আর্টসের আরবিক এবং মাদ্রাসা ফাজিল থিওলজির আরবিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে এক বিবৃতিতে এই সংবাদ জানানো হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twenty − 12 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য