Friday, February 27, 2026
বাড়িখবররাজ্যমাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তোলার বিষয়ে খোঁজখবর নিলেন মুখ্যমন্ত্রী

মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তোলার বিষয়ে খোঁজখবর নিলেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার সভাপতিত্বে আজ টি.আই.এফ.টি.-র কনফারেন্স হলে স্বাস্থ্য দপ্তরের গভর্নিং বডি অ্যান্ড এগজিকিউটিভ কমিটি অব ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি অব ত্রিপুরার এক সভা অনুষ্ঠিত হয়। সভায় মুখ্যমন্ত্রী রাজ্যে পিপিপি মডেলে মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তোলা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। এছাড়াও তিনি গুয়াহাটি নিউরোলজি রিসার্চ সেন্টারের আদলে রাজ্যে নিউরো রিসার্চ সেন্টার গড়ে তোলার বিষয়ে আলোচনা করেন। তাছাড়া স্বাস্থ্য দপ্তরের অন্যান্য উন্নয়নমূলক পরিকল্পনা সম্পর্কেও খোঁজখবর নেন। মুখ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি রোগীদের বিভিন্ন পরিষেবা প্রদানে আরও আন্তরিক হতে হবে।

সভায় মুখ্যসচিব জে. কে. সিনহা ও স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে রাজ্যে যে মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালটি গড়ে উঠবে তার পরিকাঠামো ও পরিকল্পনা এবং তাতে কি কি পরিষেবা থাকবে সে সম্পর্কে মুখ্যমন্ত্রীকে অবহিত করেন। এছাড়াও স্বাস্থ্য সচিব এদিন গুয়াহাটি নিউরোলজি রিসার্চ সেন্টারের আদলে রাজ্যে যে নিউরো রিসার্চ সেন্টার গড়ে উঠবে সে সম্পর্কেও মুখ্যমন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন।

সভায় উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন নগরোন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং, শিক্ষা দপ্তরের সচিব মিলিন্দ রামটেকে, অর্থ দপ্তরের সচিব অপূর্ব রায় সহ বিভিন্ন দপ্তরের পদস্থ আধিকারিকগণ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nineteen − 19 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য