Friday, February 27, 2026
বাড়িখবররাজ্যবাল্যবিবাহমুক্ত ভারত অভিযান : আগরতলায় সচেতনতামূলক অনুষ্ঠান

বাল্যবিবাহমুক্ত ভারত অভিযান : আগরতলায় সচেতনতামূলক অনুষ্ঠান

বাল্যবিবাহমুক্ত ভারত অভিযানের অঙ্গ হিসেবে আজ আগরতলার মুক্তধারা প্রেক্ষাগৃহে পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির উদ্বোধন করেন ত্রিপুরা শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা। তিনি বলেন, পুত্র সন্তানের মতো কন্যা সন্তানদেরও সঠিক পরিচর্যা এবং পড়াশোনার মাধ্যমে সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। এই বিষয়ে বাবা মা এবং অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে। এই প্রসঙ্গে তিনি অর্জুন পুরস্কারপ্রাপ্ত দীপা কর্মকার এবং আন্তর্জাতিক দাবাড়ু অর্শিয়া দাসের উদাহরণ তুলে ধরেন।

অনুষ্ঠানে পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল বাল্যবিবাহমুক্ত ত্রিপুরা এবং ভারত গঠন করার জন্য সামিল হতে সবার প্রতি আহ্বান জানান। কন্যা সন্তান এবং মহিলাদের জন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের কথাও তিনি তুলে ধরেন। জেলা সমাজশিক্ষা আধিকারিক কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. শংকর চক্রবর্তী। আজ এই অনুষ্ঠানে ৫ জন কন্যাকে স্পনসরশিপ বেনিফিট বাবদ আর্থিক সাহায্য তুলে দেন সম্মানিত অতিথিগণ। এছাড়াও মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনায় একজনকে ৫০ হাজার টাকা তুলে দেওয়া হয়। আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট দেবদাস দেববর্মা, এ.ডি.এম. মানিকলাল দাস, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের যুগ্ম অধিকর্তা হৈমন্তী রায় বর্মন এবং জেলা সমাজশিক্ষা পরিদর্শক দীপক লাল সাহা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

10 − 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য